Migrant employee from Murshidabad goes lacking on method again from Chennai, ‘mysterious’ dying

Migrant employee from Murshidabad goes lacking on method again from Chennai, ‘mysterious’ dying

জীবনযাপন/LIFE STYLE
Spread the love


ফের বাংলার পরিযায়ী শ্রমিকের মৃত্যু! এদিনই চেন্নাই থেকে বাড়ি ফেরার কথা ছিল তাঁর। কিন্তু তিনি এলেন না। তাঁর মৃত্যুসংবাদ পৌঁছল বাড়িতে। বাড়ি ফেরার পথে রহস্যজনকভাবে নিখোঁজ হয়ে গিয়েছিলেন তিনি! পরে তাঁর অগ্নিদগ্ধ মৃতদেহ উদ্ধার হয়েছে। মৃতের নাম মহিরুল মল্লিক। বাড়ি মুর্শিদাবাদের কান্দি থানা এলাকায়। কাজের জন্য তিনি চেন্নাই গিয়েছিলেন বলে খবর।

ওই পরিযায়ী শ্রমিককে ‘খুন’ করা হয়েছে বলে বাড়ির লোকের অভিযোগ। সঠিকভাবে তদন্তের দাবিও তোলা হয়েছে। জানা গিয়েছে, কান্দি থানার যশোহরি চৈতন্যপুর গ্রামের বাসিন্দা মহিরুল মল্লিক। বেশ কিছুদিন আগে তিনি চেন্নাইতে পরিযায়ী শ্রমিক হিসেবে কাজ করতে গিয়েছিলেন। পরিবারের সদস্যদের কাছে তিনি জানিয়েছিলেন, চেন্নাই থেকে তিনি বাড়ি আসবেন। চেন্নাই থেকে হাওড়াগামী ট্রেনেও উঠেছিলেন। ট্রেনে তুলে দিয়েছিলেন মহিরুলের জামাইবাবু।

আরও পড়ুন:

কিন্তু তিনি আর বাড়ি ফেরেননি। ফোনেও যোগাযোগ করা সম্ভব হয়নি। দুশ্চিন্তায় পড়েছিলেন পরিবারের সদস্যরাও। এদিকে আজ, মঙ্গলবার বিকেলে পরিবারের কাছে ফোন আসে। জানানো হয়, মুর্শিদাবাদের সালারের রায় গ্রামে এক যুবক অগ্নিদগ্ধ অবস্থায় উদ্ধার হয়েছে। স্থানীয়রা তাঁকে উদ্ধার করে কান্দি মহকুমা হাসপাতালে নিয়ে যায়। সেখানেই কর্তব্যরত চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। পরে জানা যায়, ওই যুবক মহিরুল মল্লিক।

ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে সালার থানার পুলিশ। দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। মৃতের বাড়ির লোকের অভিযোগ, ছেলেকে ‘খুন’ করা হয়েছে। মৃত যুবকের দিদি ফতেহারা বিবি বলেন, “ভাইয়ের আজই বাড়ি ফেরার কথা ছিল। গত দু’দিন ধরে ফোনে যোগাযোগ করা যাচ্ছিল না। কেউ তাঁকে পুড়িয়ে মেরেছে।” কিন্তু কে খুন করল? কারও সঙ্গে কি তাঁর শত্রুতা ছিল? সেসব প্রশ্ন উঠেছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।

আরও পড়ুন:

সর্বশেষ খবর

নিয়মিত খবরে থাকতে ফলো করুন





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *