Mechanical fault in plane | ফের মাঝ আকাশে বিমানে যান্ত্রিক ত্রুটি! সক্রিয় হয়ে যায় ইমারজেন্সি এয়ার টার্বাইন

Mechanical fault in plane | ফের মাঝ আকাশে বিমানে যান্ত্রিক ত্রুটি! সক্রিয় হয়ে যায় ইমারজেন্সি এয়ার টার্বাইন

ভিডিও/VIDEO
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: ফের মাঝ আকাশে এয়ার ইন্ডিয়ার (AIR INDIA) ফ্লাইটে যান্ত্রিক গোলোযোগ দেখা দিল। শনিবার অমৃতসর-বামিংহাম এয়ার ইন্ডিয়ার ফ্লাইটে বামিংহাম বিমানবন্দরে নামার আগে মাঝ আকাশে হঠাৎ সক্রিয় হয়ে যায় ইমারজেন্সি এয়ার টার্বাইন। তবে র‌্যাট (RAT) চালু হয়ে গেলেও সুরক্ষিত ভাবেই অবতরণ করেছে বিমানটি।  যাত্রীদের কোনও রকম অসুবিধা হয়নি।

বার্মিংহাম থেকে নয়াদিল্লির দিকে উড়ে যাওয়ার কথা ছিল বিমানটির। কিন্তু আপাতত উড়ানটি বাতিল করা হয়েছে। এয়ার ইন্ডিয়ার তরফে জানানো হয়েছে, বিমানটিকে (Airplane) খুঁটিয়ে পরীক্ষার পর পরবর্তী উড়ানের ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে।

এয়ার ইন্ডিয়ার তরফে এক বিবৃতিতে জানানো হয়েছে, AI117 ফ্লাইটের ক্রু র‌্যাট সক্রিয় হওয়ার বিষয়টি লক্ষ্য করেন। এই টারবাইন সাধারণত ডুয়াল ইঞ্জিন ফেইল বা মূল বিদ্যুৎ ও হাইড্রলিক সিস্টেম একসঙ্গে ব্যর্থ হলে সক্রিয় হয়। কিন্তু সেই সময় বিমানের সব সিস্টেম ঠিকঠাক কাজ করছিল। ফলে আতঙ্ক না ছড়িয়ে, বিমানের পাইলটরা নিয়ন্ত্রণ রেখে স্বাভাবিকভাবে বিমানটিকে অবতরণ করান।

তবে বিমান সংস্থা ওই উড়ান সম্পর্কে নির্দিষ্ট কোনও তথ্য শেয়ার করেনি। এমনকী বিমানের যাত্রী সংখ্যা সম্পর্কেও কোনও তথ্য দেওয়া হয়নি।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *