Mechanical Fault In Plane | ফের বিমানে যান্ত্রিক ত্রুটি! নির্ধারিত সময় থেকে দেরিতে গন্তব্যস্থলে পৌঁছল

Mechanical Fault In Plane | ফের বিমানে যান্ত্রিক ত্রুটি! নির্ধারিত সময় থেকে দেরিতে গন্তব্যস্থলে পৌঁছল

শিক্ষা
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: ফের এয়ার ইন্ডিয়া (Air India) এক্সপ্রেসের বিমানে যান্ত্রিক ত্রুটি। ফলে নির্ধারিত সময় থেকে অনেক দেরিতে গন্তব্যস্থলে পৌঁছল বিমানটি। শেষ মুহূর্ত পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী বিমানে যাত্রীরা সকলেই সুরক্ষিত রয়েছেন। সোমবার দুপুর ১২টা ২০ মিনিট নাগাদ গুয়াহাটির (Guwahati) লোকপ্রিয় গোপীনাথ বর্দোলোই আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ডিব্রুগড়ের উদ্দেশে রওনা দেয় এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের বোয়িং ৭৩৭ ম্যাক্স-৮ বিমানটি। ডিব্রুগড়ে অবতরণের কিছুক্ষণ আগে পাইলটেরা মাঝআকাশে ওই বিমানের যান্ত্রিক ত্রুটি লক্ষ করেন। তখনই বিমানটিকে আবার গুয়াহাটিতে ফিরিয়ে আনার সিদ্ধান্ত নেন তাঁরা। এরপর সেখানে ইঞ্জিনিয়াররা বিমানটিকে খুটিয়ে পরীক্ষা করেন। তাতে দেখা যায় বিমানটির একটি ডানায় কিছু সমস্যা ছিল।

সমস্যা সারিয়ে এরপর আবার বিমানটি গুয়াহাটি থেকে ডিব্রুগড়ের উদ্দেশ্যে রওনা দিয়ে সন্ধ্যা ৬টা ২০ মিনিট নাগাদ বিমানটি ডিব্রুগড় পৌঁছোয়।

এই ঘটনা নিয়ে এয়ার ইন্ডিয়ার তরফে এখনও কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

অতীতে এমন বার বার বিভিন্ন কারণে প্রশ্নের মুখে পড়েছে এয়ার ইন্ডিয়ার বিমান পরিষেবা থেকে শুরু করে যাত্রী নিরাপত্তা। কখনও যান্ত্রিক ত্রুটি, আবার কখনও আচমকা বিমানের জরুরি টার্বাইন খুলে যাওয়ার মতো ঘটনাও হয়েছে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *