মাটিগাড়া: স্কুলের স্বাভাবিক পঠনপাঠনের পরিবেশ এবং পড়ুয়াদের নিরাপত্তা বজায় রাখতে মঙ্গলবার আন্দোলনে নামল মাটিগাড়া হরসুন্দর হাইস্কুলের (Harasundar Excessive College) পড়ুয়া, শিক্ষক ও অভিভাবকরা। অভিযোগ, স্কুলকে কিছু না জানিয়েই স্কুলের গা ঘেঁষে একটি বহুতল হোটেল নির্মাণ করা হচ্ছে (Lodge Development Controversy)। নির্মীয়মাণ এই হোটেলটি ১০ নম্বর জাতীয় সড়কের সার্ভিস রোড দখল করে তাদের গাড়ি চলাচলের পথ তৈরি করছে। এর ফলে খুদে পড়ুয়াদের যাতায়াতে সমস্যা হবে বলে আশঙ্কা স্কুল কর্তৃপক্ষের। পাশাপাশি, স্কুল সংলগ্ন এলাকায় বাণিজ্যিক হোটেল গড়ে উঠলে শিক্ষার সুষ্ঠু পরিবেশ নষ্ট হওয়ার আশঙ্কাও প্রকাশ করেছেন তাঁরা।
এদিন বিক্ষোভে স্কুলের প্রধান শিক্ষক কমলেন্দু আচার্য ছাড়াও উপস্থিত ছিলেন অলক ঘোষ, রতন চক্রবর্তী, বৈদ্যনাথ দে, রাজেশ মাহাতো সহ আরও অনেক বিশিষ্ট শিক্ষক ও অভিভাবক। তাঁদের স্পষ্ট দাবি, প্রশাসনকে অবিলম্বে এই বিষয়ে হস্তক্ষেপ করতে হবে। অন্যথায় স্কুল ও পড়ুয়াদের স্বার্থে তাঁরা বৃহত্তর আন্দোলনে নামবেন বলে হুঁশিয়ারি দিয়েছেন।
