Manikganj | ভারতীয় কৃষকের পাকা ধানে আগুন দিল বাংলাদেশি দুষ্কৃতীরা, পুড়ে ছাই ১১ বিঘা জমির ফসল

Manikganj | ভারতীয় কৃষকের পাকা ধানে আগুন দিল বাংলাদেশি দুষ্কৃতীরা, পুড়ে ছাই ১১ বিঘা জমির ফসল

ব্লগ/BLOG
Spread the love


মানিকগঞ্জ: রাতের অন্ধকারে কাঁটাতারের ভেতরের ভারতের জমিতে কৃষকের কেটে রাখা পাকা ধান পুড়িয়ে দেওয়ার অভিযোগ উঠল  বাংলাদেশি দুষ্কৃতীদের বিরুদ্ধে। নিমেষে পুড়ে ছাই ১১ বিঘা জমির পাকা ধান। ঘটনাটি ঘটেছে জলপাইগুড়ি সদর ব্লকের দক্ষিণ বেরুবাড়ি গ্রাম পঞ্চায়েতের অধীন ছিট সাকাতি গ্রামে। গ্রামবাসী ও বিএসএফের দীর্ঘ চেষ্টাতেও কৃষকদের কষ্টের ফসল রক্ষা করা সম্ভব হয়নি। বিএসএফ ও গ্রামবাসীদের চোখের সামনে পুড়ে ছাই হয়ে যায় কৃষকদের খাদ্যশস্য। বিপুল ক্ষতির মুখে গ্রামের তিনজন কৃষক আজিজুল হক, জাহেরুল ইসলাম ও বাহারুল হক।

এই ঘটনায় শুক্রবার বিএসএফের ৯৩ নম্বর ব্যাটালিয়নের উদ্যোগে আন্তর্জাতিক পিলার ৭৬৭ মেইন পিলারের ১৮ নম্বর সাব পিলার সংলগ্ন এলাকায় বর্ডার গার্ড বাংলাদেশের সঙ্গে ফ্ল্যাগ মিটিং করা হয়। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান সীমান্তবর্তী দক্ষিণ বেরুবাড়ি গ্রামপঞ্চায়েত প্রধান সুমিত্রা দেব অধিকারী, দুই গ্রাম পঞ্চায়েত সদস্য বিমল দাস ও সুচিত্রা রায়। তারা ক্ষতিগ্রস্ত কৃষকদের সঙ্গে কথা বলেন ও পাশে থাকার আশ্বাস দেন।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *