Mamata Banerjee | যুবভারতীর সামনে থেকে ‘বিতর্কিত’ মূর্তি অপসারণ, মমতার গলায় আক্ষেপের সুর!

Mamata Banerjee | যুবভারতীর সামনে থেকে ‘বিতর্কিত’ মূর্তি অপসারণ, মমতার গলায় আক্ষেপের সুর!

ব্যবসা-বাণিজ্যের /BUSINESS
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: যুবভারতী ক্রীড়াঙ্গনের ঐতিহ্য ও সৌন্দর্যায়ন নিয়ে দীর্ঘদিনের বিতর্কিত অধ্যায়ের অবসান ঘটল। স্টেডিয়ামের সামনে রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পরিকল্পনায় নির্মিত সেই মূর্তিটি শুক্রবার ভেঙে গুঁড়িয়ে (statue-removal) দেওয়া হল। আর এই ঘটনার পরপরই মুখ খুলেছেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। মূর্তি অপসারণের সিদ্ধান্তে তিনি যে মর্মাহত, তা স্পষ্ট করেছেন সোশ্যাল মিডিয়া লাইভে।

রবিবার দুপুরে ফেসবুক লাইভে এসে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “আমার খুব খারাপ লেগেছে, একজন আর্টিস্টকে দিয়ে করিয়েছিলাম। লোগোটা আমি এঁকেছিলাম।” ক্ষোভ প্রকাশ করে তিনি আরও বলেন,  “আমার উপর রাগ থাকতেই পারে। কিন্তু ছোট ছোট ভাই-বোনেরা, স্পোর্টস লাভাররা সেখানে গিয়ে সেলফি তুলতেন। ফিফা আন্ডার-১৭ খেলা করিয়েছিল। সেই সময় ওই মুর্তির প্রশংসা করে গিয়েছিলেন তাঁরা। কিন্তু তা ভেঙে গুঁড়িয়ে দেওয়া হল।”

উল্লেখ্য, রাজ্যের নতুন ক্রীড়ামন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর নিশীথ প্রামাণিক (Nisith Pramanik) আইএসএল ডার্বি ম্যাচ দেখতে গিয়ে ওই মূর্তি দেখে তীব্র ক্ষোভ প্রকাশ করেছিলেন। তখনই তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছিলেন, যুবভারতীর মতো ঐতিহাসিক স্টেডিয়ামের ভাবমূর্তি নষ্টকারী ওই মূর্তি সেখানে রাখা হবে না। মন্ত্রীর সেই বার্তার কয়েকদিনের মধ্যেই অপসারণের চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *