উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ সারাদিনের কর্ম ব্যস্ততায় নিজের শরীরের যত্ন নিতে একটুও সময় পান না? ঘরেই রয়েছে সমস্যার সমাধান। রাত পেরোলেই কালীপুজো আর মন্দির এ পুজো করতে গিয়ে শাড়ি পড়ে চেহারায় যদি চমক না আসে তাহলে সাজগোজ বৃথা। তাই নিজেকে সুন্দর করে সাজাতে চাইলে ত্বকে ব্যবহার করুন এই ঘরোয়া টোটকা(Magnificence ideas)।
কিভাবে ব্যবহার করবেন?
১। উজ্জ্বল ত্বকের জন্য ব্যবহার করতে পারেন লেবু ও মধু। আলাদাভাবে নয় একসঙ্গে একটি লেবুর রস ও ১ টেবিল চামচ মধু মিশিয়ে তা মুখে ১০-১৫ মিনিট মতো মেখে রেখে দিন। এতে আপনার মুখের ত্বক হবে নরম, হাইড্রেটেড। মিনিট ১৫ রাখার পর উষ্ণ গরম জলে মুখ ধুয়ে ফেলুন। দেখবেন মুখের ত্বকে ঠিক কতটা পরিবর্তন এসেছে। ভিটামিন সি সমৃদ্ধ এই প্যাক মুখের দাগছোপ সরাতেও সাহায্য করে। তাই কালীপুজোর আগে অবশ্যই নিয়ম করে এই প্যাক ব্যাবহার করতে পারেন।
২। ত্বকের উজ্জ্বলতা আনতে বাড়িতে চটজলদি বানিয়ে নিতে পারেন হলুদ ও দইয়ের বিশেষ প্যাক। যা ব্যবহার করলে কম সময়ে বিনা ব্যায়ে রূপচর্চা করতে পারবেন। ১ টেবিল চামচ দই ও ২-৩ চিমটে হলুদ গুঁড়ো নিয়ে একটি প্যাক বানিয়ে নিন। এরপর এটি ১৫মিনিট মতো মুখে মেখে, রেখে দিয়ে ধুয়ে ফেলুন। হাতে যেটুকু সময় রয়েছে দীপাবলীর আগে তাতে এই প্যাক(Magnificence ideas) ট্রাই করতেই পারেন রূপের উজ্জ্বলতা বাড়াতে।
