Magnificence ideas | দিন দিন ত্বকের উজ্জ্বলতা হারিয়ে যাচ্ছে? ব্যবহার করুন এই টিপস

Magnificence ideas | দিন দিন ত্বকের উজ্জ্বলতা হারিয়ে যাচ্ছে? ব্যবহার করুন এই টিপস

ব্যবসা-বাণিজ্যের /BUSINESS
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ সামনেই রয়েছে বিয়ে এবং আরও আরও অনুষ্ঠান। আর চিন্তা নেই। পার্লারে টাকা খরচ না করে বরং সহজ উপায়ে বাড়িতেই তৈরি করুন ম্যাজিক্যাল ফেসপ্যাক(Magnificence ideas)। কি ভাবে বানাবেন? তাড়াতাড়ি জেনে নিন তাহলে।

ঠান্ডা অ্যালোভেরা জেল নিন দু’ চামচ। সঙ্গে এক চামচ অলিভ ওয়েল, এক চামচ গ্লিসারিন ও দুটো ভিটামিন ই ক্যাপসুল। ভালো করে মিশিয়ে নিন এবার। তারপর মিশ্রণটি মুখে মেখে, বেশ কিছুক্ষণ মাসাজ করুন। এই প্যাক লাগানোর আগে ফেসওয়াশ দিয়ে ভালো করে মুখ ধুয়ে নেবেন। অ্যালোভেরা জেলের সঙ্গে ভিটামিন ই ক্যাপসুল মিশিয়ে মুখে ভালো করে মাসাজ করে কিছুক্ষণ রেখে দিন। তারপর উষ্ণ জলে একটা তোয়ালে ভিজিয়ে নিয়ে মুখ মুছে নিন। ঘর থেকে বের হওয়ার আগে এই পদ্ধতি ট্রাই করতে পারেন। দেখবেন পাঁচ মিনিটেই ত্বক ঝকঝকে হয়ে উঠবে। এছাড়াও আরেকটি পদ্ধতি রয়েছে। অ্যালোভেরা জেলের সঙ্গে কিছুটা পরিমাণ গোলাপ জল ভালো করে মিশিয়ে নিন। এরপর এই মিশ্রণটিকে মুখে, পিঠে, গলায় ভালো করে মাখুন। শুকিয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করুন। এরপর ঠান্ডা জল দিয়ে ধুয়ে নিন। দেখবেন ত্বকে জেল্লা ফিরেছে। আর যদি ভালো রেজাল্ট পেতে চান, তাহলে সামনেই শীতকাল। রোজ রাতে শোয়ার সময় এই মিশ্রণ(Magnificence ideas) ব্যবহার করলে ঝকঝকে হয়ে উঠবে ত্বক।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *