উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: অভিবাসন নীতির বিরুদ্ধে উত্তপ্ত লস অ্যাঞ্জেলেস (Los Angeles)। শনিবার থেকেই সেখানে পথে নেমেছেন বাসিন্দারা। ট্রাম্পের নীতির বিরুদ্ধে বিক্ষোভ দেখাচ্ছেন তাঁরা। অগ্নিগর্ভ পরিস্থিতি এলাকায়। রবিবারও বিক্ষোভ হয়েছে সেখানে। বিক্ষোভকারীদের বিরুদ্ধে কড়া পদক্ষেপের হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনান্ড ট্রাম্প (Donald Trump)। ন্যাশনাল গার্ড নামিয়েছে ট্রাম্প প্রশাসন।
বিক্ষোভকারীরা কয়েকটি গাড়িতে আগুন ধরিয়ে দিয়েছে বলে জানা গিয়েছে। শনিবার থেকেই ট্রাম্পের অভিবাসন নীতির বিরোধিতায় বিক্ষোভ দেখান ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট (আইসিই) এজেন্টরা। ওই দিন তাঁরা যেখানে বিক্ষোভ দেখিয়েছিলেন, গতকাল সেখানে ফের জড়ো হন। বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে কাঁদানে গ্যাসের শেল এবং রাবার বুলেট নিক্ষেপ করা হয়। তবে তারপরও কমেনি বিক্ষোভ (Protest)।
এদিকে এই ঘটনায় ট্রাম্প সতর্ক করে জানিয়েছেন, ‘লস অ্যাঞ্জেলেস অপরাধীদের দ্বারা আক্রমণ এবং দখল করা হয়েছে। এখন হিংসাত্মক, বিদ্রোহী জনতা দলে দলে আমাদের ফেডারেল এজেন্টদের উপর আক্রমণ করছে। আমাদের নির্বাসন কার্যক্রম বন্ধ করার চেষ্টা করছে-কিন্তু এই আইনহীন দাঙ্গা আমাদের সংকল্পকে আরও শক্তিশালী করছে। আমি হোমল্যান্ড সিকিউরিটি সচিব ক্রিস্টি নোয়েম, প্রতিরক্ষা সচিব পিট হেগসেথ এবং অ্যাটর্নি জেনারেল পাম বন্ডিকে অন্যান্য সমস্ত প্রাসঙ্গিক বিভাগ এবং সংস্থার সঙ্গে সমন্বয় করে লস অ্যাঞ্জেলেসকে অভিবাসী আক্রমণ থেকে মুক্ত করার জন্য প্রয়োজনীয় সমস্ত পদক্ষেপ করার এবং এই দাঙ্গার অবসান ঘটানোর নির্দেশ দিচ্ছি। শৃঙ্খলা পুনরুদ্ধার করা হবে, অবৈধদের বহিষ্কার করা হবে এবং লস অ্যাঞ্জেলেস মুক্ত করা হবে।’
A as soon as nice American Metropolis, Los Angeles, has been invaded and occupied by Unlawful Aliens and Criminals. Now violent, insurrectionist mobs are swarming and attacking our Federal Brokers to try to cease our deportation operations — However these lawless riots solely strengthen our…
— Trump Fact Social Posts On X (@TrumpTruthOnX) June 8, 2025
যদিও ট্রাম্পের এমন নির্দেশের বিরোধিতা করেছেন ক্যালিফোর্নিয়ার গভর্নর গ্যাভিন নিউসম। তবে প্রতিরক্ষা সচিব পিট হেগসেথ জানিয়েছেন, বিক্ষোভ আরও বাড়তে থাকলে সেখানে মেরিন সেনা মোতায়েন করা হতে পারে।
