London | টেমস তীরে এবার দিল্লির মেজাজ! লন্ডনের রাস্তায় ‘দেশি’ অটো দেখে তাজ্জব নেটপাড়া

London | টেমস তীরে এবার দিল্লির মেজাজ! লন্ডনের রাস্তায় ‘দেশি’ অটো দেখে তাজ্জব নেটপাড়া

আন্তর্জাতিক INTERNATIONAL
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: লন্ডনের (London) ট্র্যাফিকের মাঝে লাল রঙের ডাবল ডেকার বাস বা কালো ট্যাক্সি দেখাটাই দস্তুর। কিন্তু সেই চেনা ছবি বদলে দিয়ে হঠাৎ যদি সামনে চলে আসে তিন চাকার পরিচিত ভারতীয় অটোরিকশা? ঠিক এই অভাবনীয় দৃশ্যই এখন সোশ্যাল মিডিয়ায় শোরগোল ফেলে দিয়েছে। লন্ডনের রাস্তায় ভারতীয় অটোরিকশার দাপট দেখে নেটিজেনদের একাংশ বলছেন, লন্ডন তো এখন অর্ধেক দিল্লি হয়ে গেছে!

ইনস্টাগ্রাম ব্যবহারকারী জয় ঢোলকিয়া (Jay Dholakiya) সম্প্রতি একটি ভিডিও শেয়ার করেছেন। সেখানে দেখা যাচ্ছে, লন্ডনের সুশৃঙ্খল ট্র্যাফিকের মাঝে অন্যান্য নামী দামী গাড়ির সঙ্গেই পাল্লা দিয়ে ছুটছে একটি অটোরিকশা। ভিডিওটির ওপর টেক্সট লিখে রসিকতা করে জানানো হয়েছে যে, অটোরিকশাটি রাস্তায় নামার সাথে সাথেই লন্ডন যেন নিমেষেই দিল্লিতে পরিণত হয়েছে।

দিল্লি, মুম্বাই, বেঙ্গালুরু বা কলকাতার মানুষের কাছে অটোরিকশা দৈনন্দিন জীবনের অবিচ্ছেদ্য অংশ। সুদূর লন্ডনে সেই চেনা যান দেখে অনেকেই আবেগে ভেসেছেন। ভিডিওর কমেন্ট বক্সে উপচে পড়ছে মজার সব মন্তব্য:

  • একজন লিখেছেন, “অনেকদিন আগে ওয়েম্বলিতেও এমনটা দেখেছিলাম।”
  • অন্য একজনের আক্ষেপ, “বিদেশে কিলোমিটারের পর কিলোমিটার হাঁটতে হয়, সত্যি একটা অটোরিকশার খুব দরকার ছিল!”

লন্ডনের পরিচ্ছন্ন ও উন্নত নাগরিক পরিকাঠামোর মাঝে ভারতীয় অটোরিকশার এই উপস্থিতি এক অদ্ভুত বৈপরীত্য তৈরি করেছে। অনেকের কাছে এটি যেমন মজার, অনেকের কাছে আবার এটি বিদেশের মাটিতে ভারতীয় সংস্কৃতির এক টুকরো চেনা প্রতিচ্ছবি।

লন্ডনের রাস্তায় এই অটোরিকশাটি ব্যক্তিগত শখে আনা নাকি পর্যটকদের জন্য কোনো বিশেষ পরিষেবা, তা নিয়ে কৌতূহল দানা বেঁধেছে। তবে কারণ যাই হোক, ব্রিটেনের রাস্তায় এই ‘তিন চাকার ম্যাজিক’ যে সবার নজর কেড়েছে, তা বলাই বাহুল্য।





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *