Liquor Store Protest | ডিপার্টমেন্টাল স্টোরের আড়ালে মদের দোকান! শিলিগুড়ির ৪২ নম্বর ওয়ার্ডে তুমুল বিক্ষোভ

Liquor Store Protest | ডিপার্টমেন্টাল স্টোরের আড়ালে মদের দোকান! শিলিগুড়ির ৪২ নম্বর ওয়ার্ডে তুমুল বিক্ষোভ

ব্লগ/BLOG
Spread the love


শিলিগুড়ি: ইস্টার্ন বাইপাস সংলগ্ন শিলিগুড়ি পুরনিগমের ৪২ নম্বর ওয়ার্ড এলাকায় একটি ডিপার্টমেন্টাল স্টোরকে কেন্দ্র করে তীব্র উত্তেজনা ছড়াল। স্থানীয়দের অভিযোগ, ওই স্টোরের আড়ালে আসলে মদের দোকান (Liquor Store Protest) খোলার প্রস্তুতি চলছে। রবিবার এই ঘটনার প্রতিবাদে দোকানের সামনে বিক্ষোভ দেখান শিলিগুড়ি রাজবংশী ক্ষত্রিয় ওয়েলফেয়ার সোসাইটির সদস্যরা (Rajbanshi Kshatriya Welfare Society)

এদিন হাতে প্ল্যাকার্ড নিয়ে দোকানের সামনে অবস্থান বিক্ষোভ করেন আন্দোলনকারীরা। তাঁদের দাবি, জনবসতিপূর্ণ এলাকায় ডিপার্টমেন্টাল স্টোরের নাম করে মদের কারবার চালানো হলে এলাকার সামাজিক পরিবেশ কলুষিত হবে। বিশেষ করে শিশু ও কিশোরদের ওপর এর নেতিবাচক প্রভাব পড়ার আশঙ্কা করছেন তাঁরা। বিক্ষোভকারীরা জানান, ২০২৪ সালেও একই জায়গায় একটি লাইসেন্সপ্রাপ্ত মদের দোকান খোলার চেষ্টা হয়েছিল, যা প্রবল জনরোষের মুখে বন্ধ হয়ে যায়। ফের একই জায়গায় কৌশলে মদের দোকান খোলার চেষ্টা মানা হবে না বলে হুঁশিয়ারি দেন তাঁরা।

উত্তেজনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় ভক্তিনগর থানার পুলিশ (Bhaktinagar Police)। পরিস্থিতি সামাল দিতে এগিয়ে আসেন ৪২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সোবা শুব্বা। তিনি বিক্ষোভকারী ও দোকান কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেন। কাউন্সিলর জানান, “এলাকাবাসীর অভিযোগ অত্যন্ত গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। দোকানের মালিক বর্তমানে চিকিৎসার প্রয়োজনে শহরের বাইরে রয়েছেন। তিনি ফিরলে সব পক্ষকে নিয়ে বসে আলোচনার মাধ্যমে সমস্যার স্থায়ী সমাধান করা হবে।”

কাউন্সিলর ও পুলিশের আশ্বাসের পর দীর্ঘক্ষণ চলা এই বিক্ষোভ কর্মসূচি আপাতত স্থগিত করা হয়েছে। তবে আন্দোলনকারীরা স্পষ্ট জানিয়েছেন, মদের দোকান খোলার প্রক্রিয়া বন্ধ না হলে তাঁরা বৃহত্তর আন্দোলনে নামবেন। আপাতত দোকানটি বন্ধ করে দেওয়া হয়েছে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *