Lionel Messi | ভারতের মাটিতে পা রাখছেন মেসি! কোথায় সরাসরি দেখা যাবে ঐতিহাসিক ‘গোট ট্যুর’?

Lionel Messi | ভারতের মাটিতে পা রাখছেন মেসি! কোথায় সরাসরি দেখা যাবে ঐতিহাসিক ‘গোট ট্যুর’?

শিক্ষা
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: স্টেডিয়ামের টিকিট পাননি? মন খারাপের দিন শেষ। দীর্ঘ ১৪ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে লিওনেল মেসি যখন ভারতের মাটিতে পা রাখবেন, তখন সেই ইতিহাসের সাক্ষী হতে পারবেন আপনিও—ঘরে বসেই। ওটিটি প্ল্যাটফর্ম সোনি লিভ (Sony LIV) জানিয়েছে যে, মেসির বহুপ্রতীক্ষিত ভারত সফর বা ‘GOAT Tour’-এর বিশেষ মুহূর্তগুলি তারা সরাসরি সম্প্রচার করবে।

২০১১ সালের পর ফের ভারতে আসছেন বিশ্বজয়ী এই মহাতারকা। ১৩ ডিসেম্বর ভোরে কলকাতায় পা রাখা দিয়ে শুরু হবে এই হাই-প্রোফাইল সফর, যা শেষ হবে দিল্লিতে। কলকাতা, হায়দরাবাদ, মুম্বই এবং দিল্লি—তিন দিনে চার শহরের এই ঝটিকা সফরে ঠাসা কর্মসূচি রয়েছে এলএমটেনের (LM10)।

কলকাতা: ১৩ ডিসেম্বর রাত ১:৩০টায় কলকাতায় অবতরণ। সকাল থেকে দুপুর ২টো পর্যন্ত একাধিক অনুষ্ঠানে অংশগ্রহণ।
হায়দরাবাদ: ১৩ ডিসেম্বর দুপুর ২ টোর পর তিনি বেরিয়ে যাবেন হায়দরাবাদের উদ্দেশ্যে।
মুম্বই: ১৪ ডিসেম্বর তিনি পৌঁছে যাবেন মুম্বইয়ে। সেখানকার কর্মসূচীর অন্যতম ‘হাইলাইট’ লুইস সুয়ারেজ এবং রদ্রিগো দি পল-কে সঙ্গে নিয়ে তাঁর ৪৫ মিনিটের বিশেষ ফ্যাশন শো।
দিল্লি: সফরের শেষ দিনে অরুণ জেটলি স্টেডিয়ামে অনুষ্ঠান এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে সাক্ষাৎ।

আয়োজক সংস্থা ‘ডিস্ট্রিক্ট’ (District)  সূত্রে খবর, পুরো সূচি এখনও চূড়ান্ত না হলেও দর্শকরা উপভোগ করতে পারবেন, ৭-এ-সাইড সেলিব্রিটি ফুটবল ম্যাচ, তরুণ প্রতিভাদের নিয়ে বিশেষ মাস্টারক্লাস, রোমাঞ্চকর পেনাল্টি শুটআউট এবং মিউজিক কনসার্ট। ফুটবল রাজপুত্রের এই রাজকীয় সফর ঘিরে উত্তেজনার পারদ তুঙ্গে। তবে টিকিট ফুরিয়ে এলেও, এবার ডিজিটাল স্ক্রিনেই বাঙালির ড্রয়িংরুমে পৌঁছে যাবেন মেসি।





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *