Life type | রোজ ঘর মুছেও মেঝেতে দাগ? রইল নতুনের মতো ঝকঝকে করার সহজ কৌশল

Life type | রোজ ঘর মুছেও মেঝেতে দাগ? রইল নতুনের মতো ঝকঝকে করার সহজ কৌশল

শিক্ষা
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক:  ঘরদোর পরিষ্কার রাখতে আমরা কতই না কসরত করি। রোজ নিয়ম করে ঘর মোছা হয়, জলে মেশানো হয় নামী দামী ফিনাইল কিংবা গুঁড়ো সাবান। নিজে হাত লাগিয়ে হোক বা পরিচারিকার সাহায্য— লক্ষ্য থাকে একটাই, ঘর যেন আয়নার মতো ঝকঝকে থাকে। কিন্তু দেখা যায়, শুকানোর পর সেই চা-কফির দাগ বা তেলচিটে ভাব ঠিকই থেকে যায়। আসলে বছরের পর বছর ঘর পরিষ্কারের যে চিরাচরিত পদ্ধতি আমরা মেনে চলছি, সেখানেই হয়তো লুকিয়ে আছে ভুল।

বিশেষজ্ঞদের মতে, সারা দিন মেঝের ওপর দিয়ে হাঁটাচলা, ধুলোবালি এবং রান্নার তেলের বাষ্প জমে এক ধরণের আস্তরণ তৈরি হয়। শুধু জল ও সাবান দিয়ে মুছলে সেই ময়লাগুলি পুরোপুরি না উঠে বরং পাতলা হয়ে মেঝের সঙ্গে আরও বেশি করে লেপ্টে যায়। ফলে মেঝে পরিষ্কার হলেও তার জেল্লা ফেরে না।

মেঝে নতুনের মতো করতে সপ্তাহে অন্তত একদিন জল দিয়ে মোছার আগে একটি বিশেষ কৌশল অবলম্বন করা প্রয়োজন। এর জন্য আপনার রান্নাঘরের মাত্র দুটি সাধারণ উপকরণই যথেষ্ট: নুন এবং বেকিং সোডা।

পরিষ্কার করার সঠিক পদ্ধতি: ১. মিশ্রণ তৈরি: টাইলস বা মার্বেলের মেঝের জন্য সমপরিমাণ নুন এবং বেকিং সোডা মিশিয়ে একটি মিশ্রণ তৈরি করুন। ২. ঘর্ষণ: এই মিশ্রণটি মেঝের ওপর ছড়িয়ে দিন। এবার একটি স্ক্রাবার দিয়ে হালকা হাতে ঘষুন। নুন মেঝের জেদি ময়লা তুলে আনতে সাহায্য করবে এবং বেকিং সোডা দূর করবে তেলচিটে ভাব। ৩. ঝাঁট দেওয়া: ঘষার পর একটি শুকনা ঝাঁটা দিয়ে নুন ও সোডার গুঁড়ো পরিষ্কার করে তুলে ফেলুন। ৪. গরম জলে মোছা: সবশেষে ঈষদুষ্ণ অর্থাৎ হালকা গরম জলে সাবান বা ফিনাইল মিশিয়ে ঘর মুছে নিন। গরম জল মেঝের অবশিষ্ট তেল ও সাবানের পিচ্ছিল ভাব সম্পূর্ণ দূর করে দেবে।

সপ্তাহে মাত্র একদিন এই সামান্য পরিশ্রম করলেই আপনার ঘরের মেঝে হয়ে উঠবে তকতকে এবং স্বাস্থ্যসম্মত।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *