Liberation pronounces candidates for 10 seats in Bengal

Liberation pronounces candidates for 10 seats in Bengal

জীবনযাপন/LIFE STYLE
Spread the love


আসন্ন বিধানসভা নির্বাচনে প্রার্থী ঘোষণা করল আরও একটি দল। বামফ্রন্টের সমর্থনে ১০টি আসনে প্রার্থী দিল সিপিআই(এমএল) লিবারেশন। মঙ্গলবার রাতে ১০টি আসনে প্রার্থীর নাম ঘোষণা করেছে তারা। প্রার্থীদের মধ্যে ৬ জন মহিলা।

এই বিষয়ে আরও খবর

সিপিআই(এমএল) লিবারেশনের তরফ থেকে জানানো হয়েছে, ফাঁসিদেওয়ায় তাঁরা প্রার্থী করেছে সুমন্তী এক্কাকে। তৃণমূল থেকে সাসপেন্ড বিধায়ক হুমায়ুন কবীবের আসন মুর্শিদাবাদের ভরতপুরে প্রার্থী করা হয়েছে জিন্নাতুন নাহার গুলশান বেগমকে। ওই জেলারই বহরমপুরে প্রার্থী হয়েছেন আবুল কাশেম শেখ। নদিয়ার কৃষ্ণনগর দক্ষিণের লিবারেশনের প্রার্থী লাবনী জঙ্গী। নৈহাটিতে এই দলের হয়ে লড়াই করবেন দেবজ্যোতি মজুমদার। বজবজে প্রার্থী করা হয়েছে কাজল দত্তকে। রাসবিহারী কেন্দ্রে প্রার্থী মানস ঘোষ। ধনেখালিতে লিবারেশন ভরসা রেখেছে রুমা আহেরীর উপর। বিষ্ণুপুর বিধানসভা কেন্দ্রে প্রার্থী তিতাস গুপ্ত। পূর্বস্থলী দক্ষিণে বামফ্রন্ট সমর্থিত লিবারেশন প্রার্থী জিয়াদুল শেখ।

West Bengal Assembly Election: Liberation announces candidates for 10 seats in BengalWest Bengal Assembly Election: Liberation announces candidates for 10 seats in Bengal
লিবারেশনের প্রার্থী তালিকা।

ভোট ঘোষণার পর হঠাৎই নীতিবদল করে সিপিআই(এমএল) লিবারেশনের। এতদিন বিজেপিকেই একমাত্র রাজনৈতিক ‘শত্রু’ বলে চিহ্নিত করা দল এবার তৃণমূল-বিজেপিকে এক সারিতে বসিয়ে ভোটে লড়াইয়ের সিদ্ধান্ত নিয়েছে। সোমবারই লিবারেশনের রাজ্য সম্পাদক অভিজিৎ মজুমদার বিজ্ঞপ্তি দিয়ে জানান, ছাব্বিশের ভোটে তাঁরা ১০ আসনে প্রতিদ্বন্দ্বিতা করবে। বৃহত্তর বাম ঐক্য পুনর্গঠনের লক্ষ্যে সিপিএমের সঙ্গে আলোচনা সেরেই এই সিদ্ধান্ত বলে জানানিয়ে ছিলেন তিনি। এরপর আজ, মঙ্গলবার ১০ আসনে প্রার্থী ঘোষণা করল তারা। 

এই বিষয়ে আরও খবর

সর্বশেষ খবর

নিয়মিত খবরে থাকতে ফলো করুন





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *