মেটেলি: সাতসকালে চা বাগান থেকে উদ্ধার একটি পূর্ণবয়স্ক চিতাবাঘের দেহ (Leopard Physique Recovered)। মঙ্গলবার সকালে ঘটনাটি ঘটেছে নাগেশ্বরী চা বাগানে (Nagaisuree Tea Backyard)। এদিন বাগানের ২০ নম্বর সেকশনে ওই চিতাবাঘের দেহ দেখতে পান স্থানীয়রা। এরপরই খবর দেওয়া হয় খুনিয়া স্কোয়াডে। সেখান থেকে বনকর্মীরা এসে চিতাবাঘের দেহ উদ্ধার করে নিয়ে যায়। এদিন চিতাবাঘের দেহ উদ্ধারের খবর চাউর হতেই ওই এলাকায় বহু মানুষ ভিড় জমান।
জানা গিয়েছে, চিতাবাঘের দেহ ময়নাতদন্তের জন্য লাটাগুড়ি প্রকৃতিবীক্ষণ কেন্দ্রে নিয়ে যাওয়া হয়েছে। ময়নাতদন্তের পরেই চিতাবাঘটির মৃত্যুর আসল কারণ জানা যাবে। এর আগেও নাগেশ্বরী চা বাগানে কাজ করার সময় চিতাবাঘের হানায় জখম হয়েছিলেন বহু শ্রমিক। বন দপ্তরের পাতা খাঁচায় এর আগে নাগেশ্বরী চা বাগানে খাঁচাবন্দিও হয়েছে একাধিক চিতাবাঘ।
