Leopard Caged | আমবাড়ি চা বাগানে খাঁচাবন্দি চিতাবাঘ, আতঙ্কমুক্ত বাসিন্দারা!

Leopard Caged | আমবাড়ি চা বাগানে খাঁচাবন্দি চিতাবাঘ, আতঙ্কমুক্ত বাসিন্দারা!

ভিডিও/VIDEO
Spread the love


বানারহাট: চা বাগানে ফের খাঁচাবন্দি হল একটি চিতাবাঘ (Leopard Caged)। শনিবার সকালে বানারহাট (Banarhat) ব্লকের আমবাড়ি চা বাগানে (Ambari Tea Backyard) আপার ডিভিশনের ২৫-২৬ নম্বর সেকশনের মাঝে পাতা খাঁচায় চিতাবাঘটি বন্দি হয়।

গত মাসের প্রথম সপ্তাহে এই বাগানের এক মহিলা শ্রমিক চিতাবাঘের আক্রমণে আহত হন। চা বাগান কর্তৃপক্ষের কথায় বন দপ্তর চা বাগানে ছাগলের টোপ দিয়ে খাঁচা পাতে। এদিন সকালে শ্রমিকরা খাঁচায় চিতাবাঘটি দেখতে পান। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান বিন্নাগুড়ি বন্যপ্রাণ শাখার কর্মীরা। তাঁরা চিতাবাঘটি উদ্ধার করে নিয়ে যান। বিন্নাগুড়ি বন্যপ্রাণ শাখার রেঞ্জার হিমাদ্রী দেবনাথ জানান, খাঁচাবন্দি পূর্ণবয়স্ক চিতাবাঘটি সুস্থ থাকায় জঙ্গলে ছেড়ে দেওয়া হয়েছে। চিতাবাঘটি খাঁচাবন্দি হতে কিছুটা আতঙ্কমুক্ত হয়েছেন চা বাগানের বাসিন্দারা।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *