Lawyer Attacked Chanchal | পুরোনো আক্রোশের জেরে আইনজীবীর ওপর হামলা, প্রতিবাদে টায়ার জ্বালিয়ে দুঘণ্টা পথ অবরোধে উত্তাল চাঁচল

Lawyer Attacked Chanchal | পুরোনো আক্রোশের জেরে আইনজীবীর ওপর হামলা, প্রতিবাদে টায়ার জ্বালিয়ে দুঘণ্টা পথ অবরোধে উত্তাল চাঁচল

ভিডিও/VIDEO
Spread the love


সামসী: পুরোনো আক্রোশের জেরে এক আইনজীবীকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করার ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়াল চাঁচল-১ ব্লকের খরবা গ্রাম পঞ্চায়েতের আশাপুর এলাকায় (Lawyer Attacked Chanchal)। রবিবার প্রকাশ্য দিবালোকে এই হামলার প্রতিবাদে ও অভিযুক্তের শাস্তির দাবিতে চাঁচল-আশাপুর রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখান স্থানীয় বাসিন্দারা। পুলিশের আশ্বাসে দু’ঘণ্টা পর অবরোধ ওঠে।

আক্রান্ত আইনজীবীর নাম কিরণ সাহা। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, প্রায় এক বছর আগে এলাকার এক মহিলাকে উত্ত্যক্ত করার ঘটনায় অভিযুক্ত হবিবুর রহমান ওরফে বুলবুলের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেছিলেন কিরণ। সেই ঘটনার পর থেকেই কিরণের ওপর চরম আক্রোশ ছিল হবিবুরের। অভিযোগ, রবিবার দুপুরে আশাপুর এলাকায় কিরণ যখন বসেছিলেন, তখন হবিবুর পিছন দিক থেকে এসে ধারালো অস্ত্র দিয়ে তাঁর পিঠে আঘাত করে। রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন ওই আইনজীবী।

স্থানীয়রা দ্রুত কিরণ সাহাকে উদ্ধার করে প্রথমে চাঁচল সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যান। তবে শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাঁকে পরে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। এই ঘটনার খবর ছড়িয়ে পড়তেই ক্ষোভে ফেটে পড়েন স্থানীয়রা। অভিযুক্তের গ্রেপ্তারের দাবিতে রাজ্য সড়ক অবরোধ করে টায়ারে আগুন জ্বালিয়ে বিক্ষোভ দেখান বাসিন্দারা।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে চাঁচল থানার আইসি জয়দেব ঘোষ বিশাল পুলিশ বাহিনী নিয়ে ঘটনাস্থলে পৌঁছান। অভিযুক্ত হবিবুর রহমানকে গ্রেপ্তার করা হয়েছে। চাঁচলের এসডিপিও সোমনাথ সাহা জানান, অভিযুক্তকে গ্রেপ্তারের পাশাপাশি ঘটনার তদন্ত শুরু হয়েছে। এলাকায় যাতে নতুন করে উত্তেজনা না ছড়ায়, সেজন্য মোতায়েন রয়েছে পুলিশ।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *