উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: শুক্রবার ভরদুপুরে ভূমিকম্পে কেঁপে উঠল কলকাতা ও পার্শ্ববর্তী এলাকা। দুপুর ১টা বেজে ২৩ মিনিট নাগাদ আচমকাই কম্পন অনুভূত হয়। রিখটার স্কেলে এই ভূমিকম্পের মাত্রা ছিল ৫.০।
শহরের বহুতল আবাসন ও অফিসগুলি থেকে আতঙ্কিত মানুষ রাস্তায় বেরিয়ে আসেন। তবে কম্পনের স্থায়িত্ব খুব বেশি ছিল না। এই ঘটনায় এখনও পর্যন্ত কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি।
বিস্তারিত আসছে…………………………।।
