উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: কমবয়সি হোক বা বয়স্ক, আজকাল হাঁটুর ব্যথায় (Knee Ache) ভোগেন অনেকেই। কখনও জন্মগত কারণে হাড়ের গঠনে সমস্যা থাকলে, চোট লাগলে বা আর্থ্রাইটিসের কারণেও হাঁটুতে ব্যথা হতে পারে। ব্যথা বাড়লে ব্যথানাশক ওষুধ খেয়ে থাকেন অনেকে। তবে ওষুধের বদলে কিছু পানীয় খেলেও ব্যথা খানিকটা কমতে পারে।
আদার ডিটক্স
১ লিটার জল একটি পাত্রে ঢেলে তাতে আদার টুকরো দিয়ে দিন। এভাবেই রেখে দিন অন্তত ১ ঘণ্টা। ঘরের তাপমাত্রাতেই রাখুন। তবে চাইলে ফ্রিজেও রাখতে পারেন। নির্দিষ্ট সময়ের পরে ওই জলে লেবুর রস এবং কুচনো পুদিনা পাতা মিশিয়ে খেয়ে নিন।
পালং শাক-আপেলের স্মুদি
আপেল, শসা কুচি করে কেটে নিয়ে ব্লেন্ডারে ভালো করে পিষে নিন। তাতে পালং শাকের কুচি ও চিয়া বীজ দিয়ে ফের ব্লেন্ড করে নিন। মিহি মিশ্রণ তৈরি করতে হবে। এবার এতে কাঠবাদামের দুধ, পাতিলেবুর রস মিশিয়ে উপর থেকে পুদিনা পাতা ছড়িয়ে দিন। এই স্মুদি রোজের ডায়েটে রাখলে উপকার হবে।
আনারস-পুদিনার ডিটক্স
২ থেকে ৩ কাপ জল নিয়ে তাতে এক কাপ আনারসের টুকরো, ৫-৬টি পুদিনা পাতা ভিজিয়ে রাখুন দু’ঘণ্টা। তারপর সেই জল খেয়ে নিন। এটি নিয়মিত খেলে ব্যথাবেদনা দূর হবে।
