Kishanganj NIA | কিশনগঞ্জে এনআইএ-র হানা, নিষিদ্ধ পিএফআই যোগে আটক ২ যুবক

Kishanganj NIA | কিশনগঞ্জে এনআইএ-র হানা, নিষিদ্ধ পিএফআই যোগে আটক ২ যুবক

ব্যবসা-বাণিজ্যের /BUSINESS
Spread the love


কিশনগঞ্জ: নিষিদ্ধ মুসলিম জঙ্গি সংগঠন পপুলার ফ্রন্ট অফ ইন্ডিয়া (PFI)-র বিরুদ্ধে দেশজুড়ে ধরপাকড় অভিযানের অঙ্গ হিসেবে ফের বিহারের কিশনগঞ্জে হানা দিল এনআইএ (Kishanganj NIA)। শুক্রবার শহরের উত্তর পালি এলাকা থেকে মহম্মদ মোহফুজ আলম এবং আফতাব আলম নামে দুই যুবককে আটক করেছেন কেন্দ্রীয় গোয়েন্দারা। ধৃতদের কিশনগঞ্জ সদর থানায় রেখে ম্যারাথন জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

এনআইএ সূত্রের খবর, ধৃত ওই দুই যুবককে আগেই দিল্লির দপ্তরে হাজির হওয়ার জন্য নোটিশ পাঠানো হয়েছিল। কিন্তু দীর্ঘ সময় পেরিয়ে গেলেও তাঁরা হাজিরা এড়িয়ে যাচ্ছিলেন। শেষ পর্যন্ত এনআইএ-র দিল্লির একটি বিশেষ দল শুক্রবার সকালে কিশনগঞ্জে পৌঁছে তাঁদের বাড়িতে হানা দেয় এবং উভয়কে আটক করে।

২০২৫ সালের ২৩ সেপ্টেম্বর কিশনগঞ্জের হালিম চক এলাকার একটি বেসরকারি গার্লস স্কুল থেকে পিএফআই-এর পলাতক রাজ্য সভাপতি মাহবুব আলম নদভীকে গ্রেপ্তার করেছিল এনআইএ। দেশবিরোধী ষড়যন্ত্রে লিপ্ত থাকার অভিযোগে তাঁকে জিজ্ঞাসাবাদের সময় মোহফুজ ও আফতাবের নাম উঠে আসে। সেই সময় থেকেই এই দুই যুবক এনআইএ-র নজরে ছিলেন। নদভীকে জেরা করে উদ্ধার হওয়া বেশ কিছু গোপন নথিতেও এই যুবকদের সক্রিয় ভূমিকার প্রমাণ মিলেছে বলে দাবি সূত্রের।

গোটা অভিযান নিয়ে অত্যন্ত সতর্কতা অবলম্বন করছে এনআইএ। স্থানীয় পুলিশ সুপার সাগর কুমার বা কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার পক্ষ থেকে এখনও পর্যন্ত কোনো আনুষ্ঠানিক বিবৃতি দেওয়া হয়নি। তবে মনে করা হচ্ছে, এই দুই যুবককে দিল্লিতে নিয়ে গিয়ে সংগঠনের জাল কতটা গভীরে ছড়িয়েছে, তা জানার চেষ্টা করবে এনআইএ।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *