Kishanganj Household Demise | ইন্দোরে ভয়াবহ অগ্নিকান্ড: প্রাণ হারালেন কিশনগঞ্জের একই পরিবারের ৬ সদস্য সহ ৮ জন

Kishanganj Household Demise | ইন্দোরে ভয়াবহ অগ্নিকান্ড: প্রাণ হারালেন কিশনগঞ্জের একই পরিবারের ৬ সদস্য সহ ৮ জন

ব্যবসা-বাণিজ্যের /BUSINESS
Spread the love


কিশনগঞ্জ: মধ্যপ্রদেশের (Madhya Pradesh) ইন্দোরে (Indore) বুধবার ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রাণ হারালেন বিহারের কিশনগঞ্জের (Kishanganj Household Demise) একই পরিবারের ৬ সদস্য। এই ঘটনায় মোট ৮ জনের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। মর্মান্তিক এই দুঃসংবাদ কিশনগঞ্জে পৌঁছানো মাত্রই গোটা এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।

সূত্রের খবর, ইন্দোরের ‘গ্রেটার ব্রজেশ্বরী’ কলোনিতে এই ভয়াবহ অগ্নিকাণ্ডটি ঘটে। বুধবার ভোররাত ৪টে নাগাদ বাড়ির বাইরে দাঁড়িয়ে থাকা একটি বৈদ্যুতিক গাড়িতে (Electrical Automobile) চার্জ দেওয়া হচ্ছিল। সেই সময় শর্ট সার্কিট থেকে হঠাৎ আগুন লেগে যায়। মুহূর্তের মধ্যে আগুন ভয়াবহ রূপ ধারণ করে তিনতলা বাড়িটিকে গ্রাস করে ফেলে। বাড়িতে মজুত থাকা একাধিক রান্নার গ্যাসের সিলিন্ডার একের পর এক বিস্ফোরিত হতে শুরু করলে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। বিস্ফোরণের তীব্রতায় বাড়ির একাংশ ধসে পড়ে এবং ভেতরে ঘুমন্ত অবস্থায় থাকা বাসিন্দারা অগ্নিদগ্ধ হয়ে প্রাণ হারান।

এই হৃদয়বিদারক ঘটনায় কিশনগঞ্জ সদর থানা এলাকার ধর্মশালা রোডের বাসিন্দা তথা বিশিষ্ট প্রসাধন সামগ্রী ব্যবসায়ী বিজয় শেঠিয়া ও তাঁর পরিবারের সদস্যরা প্রাণ হারিয়েছেন। নিহতরা হলেন: ১. বিজয় শেঠিয়া (৬৫) ২. মনোজ শেঠিয়া (৬৫) ৩. সুমন শেঠিয়া (৬০) ৪. সিমরন শেঠিয়া (৩০) ৫. ছোটু শেঠিয়া (২২) ৬. রাশি শেঠিয়া (১২) পরিবারের এক নিকট আত্মীয় জানিয়েছেন, বিজয় বাবুর এক মামা অসুস্থ অবস্থায় ইন্দোরে চিকিৎসাধীন ছিলেন। তাঁকে দেখতেই পরিবারের সদস্যরা সেখানে গিয়েছিলেন। কিন্তু সেখানে গিয়ে এমন মর্মান্তিক পরিস্থিতির শিকার হতে হবে, তা কেউ কল্পনাও করতে পারেননি। এই ঘটনায় শেঠিয়া পরিবারের আত্মীয়স্বজন ও কিশনগঞ্জের সাধারণ ব্যবসায়ীদের মধ্যে গভীর শোকের সৃষ্টি হয়েছে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *