Kim Jong Un | ফের মসনদে কিম! পুনর্নির্বাচিত হয়েই পরমাণু হুঙ্কার

Kim Jong Un | ফের মসনদে কিম! পুনর্নির্বাচিত হয়েই পরমাণু হুঙ্কার

ভিডিও/VIDEO
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: প্রত্যাশিতভাবেই ফের উত্তর কোরিয়ার রাশ কিম জং উনের (Kim Jong Un) হাতে! শাসকদল ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক পদে সর্বসম্মতভাবে পুনর্নির্বাচিত হলেন ৪২ বছর বয়সি এই রাষ্ট্রনেতা। সোমবার দেশের সরকারি সংবাদমাধ্যম কেসিএনএ জানিয়েছে, চার দিনের দলীয় কংগ্রেসের শেষ দিনে কিমের হাতেই ফের দলের শীর্ষনেতৃত্বের দায়িত্ব তুলে দেওয়া হয়েছে। ২০১৬ সাল থেকে এই পদ ধরে রেখেছেন তিনি।

কিমের এই প্রত্যাবর্তনের দিনেই ফের শোনা গেল পরমাণু আস্ফালনের চেনা সুর। দলীয় বিবৃতিতে স্পষ্ট জানানো হয়েছে, যে কোনও আগ্রাসন বা যুদ্ধের মোকাবিলায় কিমের নেতৃত্বে দেশের সামরিক বাহিনী এখন সম্পূর্ণ প্রস্তুত। বিশ্লেষকদের মতে, আগামী পাঁচ বছর ধরে রাশিয়ার (Russia) সঙ্গে সখ্য কাজে লাগিয়ে আমেরিকার মূল ভূখণ্ডে আঘাত হানার মতো ঘাতক ক্ষেপণাস্ত্র তৈরিতেই জোর দেবেন কিম।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *