উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: শীতকালে জল খাওয়ার পরিমাণ কমে যায়। এতে শরীর ডিহাইড্রেটেড হয়ে পড়ে। ফলে এই শীতেই কিডনিতে পাথর জমার ঝুঁকি বাড়ে (Kidney Stone)। মূত্রের মধ্যে থাকা ক্যালশিয়াম, অক্সালেট, ইউরিক অ্যাসিডের ঘনত্ব বাড়তে থাকে। আর তা পাথরে পরিণত হয়ে কিডনি, মূত্রথলিতে সেগুলি জমতে শুরু করে। তাই শীতে কিডনি সুরক্ষিত রাখতে কিছু নিয়ম মেনে চলতে হবে। সেগুলি কী কী তা জেনে নিন।
১. অতিরিক্ত সোডিয়াম রয়েছে এমন খাবার বা পানীয় খাওয়া চলবে না। কারণ রক্তে সোডিয়ামের উপস্থিতি কিডনিতে স্টোন হওয়ার প্রবণতা বাড়িয়ে তোলে।
২. কিডনিতে পাথর জমার প্রবণতা রুখতে রোজ লেবুজাতীয় ফল খেতে হবে। রক্তে থাকা অতিরিক্ত খনিজ শোষণ করে কিডনি সুরক্ষিত রাখবে ভিটামিন সি।
৩. দিনে অন্ততপক্ষে ৮ থেকে ১০ গ্লাস জল খেতে হবে। জলের পাশাপাশি ডিটক্স পানীয়, হার্বাল টি খেলেও উপকার মিলবে।
৪. কিডনি সুস্থ রাখতে চাইলে শারীরিকভাবে সক্রিয় থাকা প্রয়োজন। কারণ, স্থূলত্ব বা দেহের অতিরিক্ত ওজন কিডনির জন্য খারাপ। দীর্ঘক্ষণ একভাবে বসে থাকলেও কিন্তু কিডনির উপর চাপ পড়ে।
