Khoribari | নেপালের পরিস্থিতি শান্ত হতেই সক্রিয় মাদক চক্র! গ্রেপ্তার ২ মাদক কারবারি

Khoribari | নেপালের পরিস্থিতি শান্ত হতেই সক্রিয় মাদক চক্র! গ্রেপ্তার ২ মাদক কারবারি

ভিডিও/VIDEO
Spread the love


খড়িবাড়ি: নেপাল (Nepal) স্বাভাবিক হতে না হতেই ফের সক্রিয় মাদক চক্র। ভারত-নেপাল সীমান্তের পানিট্যাঙ্কিতে মাদকসহ গ্রেপ্তার নেপালের দুই যুবক। পানিট্যাঙ্কি সংলগ্ন উত্তর রামধনজোত এলাকা থেকে মাদকসহ দুই যুবককে গ্রেপ্তার (Arrest) করে এসএসবি-র ৪১ নম্বর ব্যাটালিয়নের জওয়ানরা। ধৃতদের নাম কুমার লমসাল (২৪) ও সবিন কার্কি (২৫)। দুজনেই নেপালের নুয়াকোট জেলার বাসিন্দা বলে জানা গেছে।

এসএসবির সূত্রে জানা গেছে, রবিবার রাতে গোপন সূত্রে খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে এসএসবি জওয়ানরা (SSB) ৮৭.৩ গ্রাম মরফিন সহ ওই দুই যুবককে আটক করে। তল্লাশিতে তাদের কাছ থেকে একটি আইফোন, ১৪টি এনসেল সিম কার্ড এবং নগদ তিন হাজার টাকার নেপালি মুদ্রা উদ্ধার হয়। গতকাল রাতেই ধৃতদের খড়িবাড়ি থানার পুলিশের (Khoribari Police Station) হাতে তুলে দেয় এসএসবি। এনডিপিএস আইনে মামলা রুজু করে সোমবার দুপুরে ধৃতদের শিলিগুড়ি মহকুমা আদালতে (Siliguri Courtroom) পাঠানো হয়েছে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *