Khoribari | জ্যান্ত মানুষ মরল কীভাবে? সরকারি পোর্টালে নাম বিভ্রাটে ‘তপশিলি বন্ধু’ ভাতা থেকে বঞ্চিত খড়িবাড়ির বৃদ্ধা

Khoribari | জ্যান্ত মানুষ মরল কীভাবে? সরকারি পোর্টালে নাম বিভ্রাটে ‘তপশিলি বন্ধু’ ভাতা থেকে বঞ্চিত খড়িবাড়ির বৃদ্ধা

খেলাধুলা/SPORTS
Spread the love


খড়িবাড়ি: তিনি দিব্যি চলাফেরা করছেন, এমনকি আসন্ন নির্বাচনের জন্য ভোটার তালিকায় নামও তুলেছেন। কিন্তু সরকারি জন্ম-মৃত্যু পোর্টাল বলছে, তিনি নাকি ‘মৃত’! প্রশাসনের এই আজব গাফিলতির জেরে গত দু-বছর ধরে ‘তপশিলি বন্ধু’ প্রকল্পের (Tapasili Bandhu) ভাতার টাকা পাচ্ছেন না খড়িবাড়ি ব্লকের (Khoribari) অধিকারী বারাসতভিটার বাসিন্দা ৭২ বছর বয়সী জোৎস্না মন্ডল।

জোৎস্না দেবী প্রতি মাসে সরকারি ১০০০ টাকা করে ভাতা পেতেন। বছর দুয়েক আগে অসুস্থতার কারণে টাকা তুলতে গিয়ে দেখেন তাঁর অ্যাকাউন্টে টাকা আসছে না। বিডিও অফিসে খোঁজ নিতেই মাথায় আকাশ ভেঙে পড়ে বৃদ্ধার। জানতে পারেন, পোর্টালে তাঁকে মৃত বলে নথিভুক্ত করা হয়েছে।

বৃদ্ধার অভিযোগ, “আমি নিজে হেঁটে এসে বলছি আমি বেঁচে আছি, তাও দু-বছর ধরে কেন আমাকে মৃত করে রাখা হলো?” তাঁর ছেলে গোবিন্দ মন্ডল জানান, পঞ্চায়েত থেকে বিডিও অফিস (BDO Workplace) সর্বত্র ঘুরেও কোনও সুরাহা হয়নি। একজন জীবিত মানুষের নাম কীভাবে মৃত্যু পোর্টালে উঠল, তা নিয়ে প্রশ্ন তুলেছেন তাঁরা।

রানিগঞ্জ পানিশালী গ্রাম পঞ্চায়েতের প্রধান সান্তনা সিংহ জানিয়েছেন, বিষয়টি তিনি জানতেন না, তবে দ্রুত ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাবেন। অন্যদিকে, খড়িবাড়ির বিডিও দীপ্তি সাউ আশ্বাস দিয়েছেন যে, অভিযোগটি খতিয়ে দেখা হচ্ছে। তদন্তের মাধ্যমে দ্রুত সমস্যার সমাধান করে বৃদ্ধার ভাতা চালু করা হবে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *