সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বাস থামিয়ে নমাজ পড়ছিলেন চালক। ফলে বেশ খানিকক্ষণ অপেক্ষা করতে হয় যাত্রীদের। কয়েকদিন আগে এমন একটি ভিডিও ভাইরাল হতেই শোরগোল পড়ে যায়। পরে জানা যায়, ওই ভিডিওটি কর্নাটকের। বিতর্ক এড়াতে তড়িঘড়ি তদন্তের নির্দেশ দেয় কর্নাটক সরকার। এরপরই ওই বাসচালককে সাসপেন্ড করে কর্নাটক পরিবহন দপ্তর।
গত ২৯ এপ্রিল সমাজ মাধ্যমে ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা যায়, একজন সরকারি বাস চালক যাত্রীবোঝাই একটি বাস হুবালি থেকে হাভেরি যাওয়ার সময় ফাঁকা জায়গায় পার্কিং করেন। এরপরই তিনি বাসের মধ্যে বসে নমাজ পড়তে শুরু করেন। সমাজ মাধ্যমে ভিডিওটি খুব তাড়াতাড়ি ভাইরাল হয়ে যায়।
Karnataka: Bus driver Shafiulla Nadaf stopped a govt bus mid-route from Hubballi to Haveri to supply Namaz roadside, with passengers inside.
If this have been another faith, they’d possible be suspended or face an FIR by now. pic.twitter.com/4kdqjnmBKH
— Indignant Saffron (@AngrySaffron) April 30, 2025
বিষয়টি নজরে আসতেই কর্নাটকের পরিবহন মন্ত্রী রামালিঙ্গ রেড্ডি দ্রুত তদন্তের নির্দেশ দেন। এরপরই যাত্রীদের অপেক্ষা করানোর অভিযোগে কর্মরত ওই চালককে বহিষ্কার করা হয়। পরিবহন নিগমের তরফে জানানো হয়েছে, যতদিন এই ঘটনার তদন্ত চলবে ততদিন ওই বাসচালক কাজে যোগ দিতে পারবেন না।
বিষয়টি নিয়ে পরিবহনমন্ত্রী রেড্ডির বক্তব্য, “সরকারি কর্মীদের কিছু নিয়মকানুন মেনে চলতে হয়। যদিও প্রত্যেকেরই যেকোনও ধর্ম পালনের অধিকার রয়েছে, তবুও তাঁরা কাজের মধ্যে থেকে কোনও ধর্মীয় রীতি পালন করতে পারেন না। বহু যাত্রী থাকা সত্ত্বেও মাঝপথে বাস থামিয়ে নমাজ পড়া ঠিক নয়।”
হুবালিতে থাকা নর্থ ওয়েস্টার্ন কর্নাটক রোড টান্সপোর্ট কর্পোরেশনের (NWKRTC) ডিরেক্টরকে মন্ত্রীর নির্দেশ, ভবিষ্যতে যাতে এধরনের ঘটনার পুনরাবৃত্তি আর না ঘটে সেদিকে নজর রাখতে হবে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
