Karimul Haque Well being Replace | হৃদরোগে আক্রান্ত ‘অ্যাম্বুল্যান্স দাদা’, হাসপাতালে ছুটে গেলেন দেব; কেমন আছেন করিমুল হক?

Karimul Haque Well being Replace | হৃদরোগে আক্রান্ত ‘অ্যাম্বুল্যান্স দাদা’, হাসপাতালে ছুটে গেলেন দেব; কেমন আছেন করিমুল হক?

শিক্ষা
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: তিনি বাস্তবের নায়ক। যাঁর বাইক অ্যাম্বুল্যান্স জলপাইগুড়ির প্রত্যন্ত গ্রামে হাজার হাজার মানুষের প্রাণ বাঁচায়, সেই ‘অ্যাম্বুল্যান্স দাদা’ (Bike Ambulance Dada) করিমুল হক (Karimul Haque Well being Replace) এখন হাসপাতালের শয্যায়। হৃদরোগে আক্রান্ত হওয়ার পর কলকাতার এক বেসরকারি হাসপাতালে তাঁর অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে। তাঁর অসুস্থতার খবর পেয়েই শুটিংয়ের ব্যস্ততা সরিয়ে হাসপাতালে ছুটে গেলেন অভিনেতা তথা সাংসদ দেব।

শারীরিক অবস্থা নিয়ে দেবের আপ্তসহায়ক সায়ন্তন রায় জানিয়েছেন, করিমুল হকের হৃদযন্ত্রে সফলভাবে পেসমেকার বসানো হয়েছে। অস্ত্রোপচারের পর তিনি এখন বিপন্মুক্ত এবং স্থিতিশীল। চিকিৎসকেরা তাঁকে উঠে বসার অনুমতি দিয়েছেন। সবকিছু ঠিক থাকলে আগামী বুধবারই হাসপাতাল থেকে ছাড়া পেতে পারেন তিনি। দেব তাঁর সঙ্গে সাক্ষাতের ছবি সমাজমাধ্যমে শেয়ার করে লিখেছেন, “দ্রুত সুস্থ হয়ে ওঠো করিমদা। তোমার জন্য প্রার্থনা জানাচ্ছি। তুমিই তো আমাদের বাস্তবের অ্যাম্বুল্যান্স দাদা।”

দেব তাঁর নিজস্ব প্রযোজনা সংস্থার ব্যানারে করিমুল হকের জীবনীচিত্র বা বায়োপিক তৈরি করতে চলেছেন। জলপাইগুড়ির এই সাধারণ মানুষটির জীবনকাহিনী হার মানায় রূপোলি পর্দার চিত্রনাট্যকেও। অ্যাম্বুল্যান্সের অভাবে তাঁর মাকে হাসপাতালে নিয়ে যেতে না পারার যন্ত্রণাই করিমুলকে ‘অ্যাম্বুল্যান্স দাদা’ করে তুলেছিল। বাইককে অ্যাম্বুল্যান্সে পরিণত করে তিনি যে নিঃস্বার্থ সেবাধর্মের নজির গড়েছেন, তাকেই সেলুলয়েডে ফুটিয়ে তুলবেন দেব।

আগে এই গল্পের স্বত্ব মুম্বইয়ের এক প্রযোজকের কাছে ছিল। নওয়াজউদ্দিন সিদ্দিকী বা সোনু সুদের মতো অভিনেতারা এই চরিত্রে অভিনয়ের জন্য মুখিয়ে ছিলেন। তবে শেষ পর্যন্ত পরিচালক বিনয় মুদ্গলের প্রস্তাবে দেব নিজেই ছবির স্বত্ব কিনে নেন। চরিত্রটির জন্য ইতিমধ্যে প্রস্তুতিও শুরু করে দিয়েছেন অভিনেতা। সবকিছু ঠিক থাকলে আগামী ফেব্রুয়ারি মাস থেকেই জলপাইগুড়িতে (Jalpaiguri Information) শুরু হবে এই ছবির (Bengali Film Information) শুটিং। বাস্তবের হিরো করিমুল হকের দ্রুত আরোগ্য কামনায় এখন সামিল পাহাড় থেকে সমতল।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *