Kaliachak । অসুস্থ হয়ে মৃত্যু আলিম পরীক্ষার্থীর

Kaliachak । অসুস্থ হয়ে মৃত্যু আলিম পরীক্ষার্থীর

শিক্ষা
Spread the love


কালিয়াচক: অসুস্থ হয়ে মৃত হল মাদ্রাসা বোর্ডের এক আলিম পরীক্ষার্থীর। মৃত ছাত্রের নাম হেজাবুল্লাহ (‌১৬)‌। বাড়ি কালিয়াচকের নওদা যদুপুর পঞ্চায়েতের নয়াগ্রামে। যদুপুরের ইসলামিয়া সিদ্দিকিয়া সিনিয়ার মাদ্রাসায় পড়ত হেজাবুল্লাহ। তার পরীক্ষার সেন্টার ছিল নয়মৌজা সুবহানিয়া হাই মাদ্রাসায়। শনিবার দ্বিতীয় ভাষার পরীক্ষা দিয়ে সোমবার অংক পরীক্ষার জন্য প্রস্তুতি শুরু করে হেজাবুল্লাহ। কিন্তু রবিবার আচমকা সে বমি করতে শুরু করে। বমির সঙ্গে রক্তও বের হতে শুরু করে। পরিবারের সদস্যরা দ্রুত তাকে মালদা মেডিকেলে নিয়ে গিয়ে ভর্তি করেন। সোমবার সকালে তার মৃত্যু হয়। তার মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে গোটা গ্রামে।

হেজাবুল্লাহর বাবা নুর ইসলাম বলেন, ‘ছেলেকে এভাবে হারাতে হবে, কিছুতেই মেনে নিতে পারছি না। ছেলে ভালো ছিল। সুস্থ ছিল। বাংলা ও ইংরেজি দুটি পরীক্ষাই ভালো দিয়েছিল। রবিবার হঠাৎ অসুস্থ হয়ে যায়। কিন্তু এভাবে ছেলে আমাদের সবাইকে ছেড়ে চলে যাবে, ভাবতেও পারিনি।’

মাদ্রাসা বোর্ডের সভাপতি আবু তাহের কামরুদ্দিন ফোনে বলেন, ‘অত্যন্ত দুঃখজনক ঘটনা। অসুস্থতার খবর পেয়েই মাদ্রাসা বোর্ডের একটি প্রতিনিধি দলকে পাঠিয়েছিলাম। তাঁরা মালদা মেডিকেলের চিকিৎসকদের সঙ্গে কথা বলেন। কিন্তু সোমবার ওই পরীক্ষার্থীর মৃত্যু হয়। পরিবারটির পাশে আমরা সবসময় থাকব।’

মাদ্রাসা বোর্ডের সদস্য সাকিলুর রহমান বলেন, ‘বোর্ড সভাপতির নির্দেশ মতো আমরা পরিবাটির পাশে সবসময় রয়েছি। সোমবার বিকেলে পরীক্ষার্থীর শেষকৃত্য সম্পন্ন হয়েছে। সেখানে আমরা উপস্থিত ছিলাম।’



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *