Jaynagar Case | জয়নগরকাণ্ডে নিম্ন আদালতের ফাঁসির সাজায় স্থগিতাদেশ, মামলা শুনবে হাইকোর্ট

Jaynagar Case | জয়নগরকাণ্ডে নিম্ন আদালতের ফাঁসির সাজায় স্থগিতাদেশ, মামলা শুনবে হাইকোর্ট

ভিডিও/VIDEO
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: জয়নগরে নাবালিকাকে ধর্ষণ ও খুনের মামলায় (Jaynagar Case) অপরাধীর মৃত্যুদণ্ড ও পঞ্চাশ হাজার টাকা জরিমানা করেছিল নিম্ন আদালত। সেই নির্দেশে স্থগিতাদেশ দিল কলকাতা হাইকোর্টের বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চ। সোমবার উচ্চ আদালতে (Calcutta Excessive Courtroom) এই মামলা গ্রহণ করা হয়।

জয়নগরকাণ্ডে অপরাধীকে ৬২ দিনের মাথায় ফাঁসির সাজা শুনিয়েছিল বারুইপুর পকসো আদালত। সেই রায়কে চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয় সাজাপ্রাপ্ত আসামী। তার দাবি, বিচারপ্রক্রিয়ায় তাড়াহুড়ো করা হয়েছে। তার বক্তব্য ঠিকমতো শোনা হয়নি। তার আইনজীবী জানান, সমস্ত কাগজপত্র দেখে উচ্চ আদালত মামলাটি গ্রহণ করেছে। নিম্ন আদালত যে সাজা শুনিয়েছিল তা পুনর্বিবেচনা করবে আদালত। পাশাপাশি ৫০ হাজার টাকা জরিমানার নির্দেশেও স্থগিতাদেশ দেওয়া হয়েছে।

প্রসঙ্গত, গত বছর জয়নগর থানা এলাকায় দশ বছরের এক নাবালিকার মর্মান্তিক মৃত্যু হয়। অভিযোগ ওঠে, নাবালিকার প্রতিবেশী এক তরুণ নির্জন জায়গায় নিয়ে গিয়ে তাকে ধর্ষণ করে। এরপর নাবালিকাকে খুন করা হয়। এই ঘটনার তদন্তে নেমে গ্রেপ্তার করা হয় ওই তরুণকে। ঘটনায় সিট গঠন করে তদন্ত শুরু হয়। চার্জশিট জমা পড়ে ২৫ দিনের মাথায়। এরপর শুরু হয় বিচারপ্রক্রিয়া। ২১ দিনের মধ্যে বিচারপ্রক্রিয়া সম্পন্ন হয়। অপরাধীকে ফাঁসির সাজা শোনায় আদালত। এদিন সেই মামলা গেল হাইকোর্টে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *