Jalpaiguri | ভোটের আগেই জলপাইগুড়িতে কেন্দ্রীয় বাহিনীর প্রবেশ, পলিটেকনিক কলেজে এসএসবি জওয়ানদের ডেরা

Jalpaiguri | ভোটের আগেই জলপাইগুড়িতে কেন্দ্রীয় বাহিনীর প্রবেশ, পলিটেকনিক কলেজে এসএসবি জওয়ানদের ডেরা

আন্তর্জাতিক INTERNATIONAL
Spread the love


জলপাইগুড়ি: লোকসভা নির্বাচনের নির্ঘণ্ট এখনও ঘোষণা না হলেও, জলপাইগুড়িতে (Jalpaiguri) পৌঁছে গেল কেন্দ্রীয় বাহিনী। শনিবার সিকিম থেকে এক কোম্পানি এসএসবি (SSB) জওয়ান জলপাইগুড়ি পলিটেকনিক কলেজে এসে পৌঁছান। জেলা প্রশাসন সূত্রে খবর, খুব শীঘ্রই জেলায় আরও ৬ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী এসে পৌঁছাবে।

জওয়ানদের আগমনে জেলাজুড়ে নির্বাচনী (Meeting Election 2026) আমেজ শুরু হয়েছে। আপাতত পলিটেকনিক কলেজের নিউ হোস্টেলে তাঁদের থাকার ব্যবস্থা করা হয়েছে। জানা গিয়েছে, রবিবার থেকেই পাতকাটা, বারপাটিয়া, পাহাড়পুর-সহ সংলগ্ন এলাকাগুলিতে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে রুট মার্চ শুরু করবেন জওয়ানরা। বর্তমানে ৭ কোম্পানি বাহিনী এলেও, নির্বাচনের আগে আরও বড় সংখ্যায় কেন্দ্রীয় বাহিনী জেলায় আসবে বলে প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *