Jalpaiguri | বীরাঙ্গনা জলপাইগুড়ির দুই কন্যা

Jalpaiguri | বীরাঙ্গনা জলপাইগুড়ির দুই কন্যা

ব্যবসা-বাণিজ্যের /BUSINESS
Spread the love


অনসূয়া চৌধুরী ও অভিরূপ দে, জলপাইগুড়ি: এবছর বীরাঙ্গনা অ্যাওয়ার্ড পেতে চলেছে জলপাইগুড়ির (Jalpaiguri) দুই কন্যা। তাদের নাম মল্লিকা পাল ও পৌলোমী কীর্তনিয়া। ময়নাগুড়ি ব্লকের তিস্তা সেতু সংলগ্ন মরিচবাড়ি এলাকায় তাদের বাড়ি। আন্তর্জাতিক চাইল্ড রাইটস ডে-তে মালদার দুর্গাকিঙ্কর সদনে তাদের হাতে এই পুরস্কার তুলে দেওয়া হবে। ইতিমধ্যেই জলপাইগুড়ি জেলা প্রশাসনের কাছে এই খবর পৌঁছে গিয়েছে।

কিন্তু অনেকের প্রশ্ন কে এই মল্লিকা ও পৌলোমী? এমন কী করেছে তারা যে তাদের ওই পুরস্কার দেওয়া হবে?

চলতি বছরের জুন মাসের ঘটনা। ওই সময় তিস্তা নদী ভয়ংকর হয়ে উঠেছিল৷ নদীর পাশে বসে গল্প করছিল দুই বান্ধবী মল্লিকা ও পৌলোমী। হঠাৎ তাদের কানে জলের মধ্যে কিছু ফেলার শব্দ আসে৷ ঘাড় ঘুরিয়ে তারা দেখতে পায় এক মহিলা নদীতে কিছু একটা ফেলে দিয়ে চলে যাচ্ছেন৷ এরপরই কানে ভেসে আসে একটি শিশুর কান্নার আওয়াজ৷ সাতপাঁচ না ভেবে দুজনেই ওই ভরা তিস্তায় ঝাঁপ দেয়।

দেড় বছরের এক পুত্রসন্তানকে তুলে আনতে সক্ষম হয় দুই বান্ধবী। এমন ঘটনার পর থেকে অনেকেই তাদের দুজনকে বীরাঙ্গনা বলে ডাকতে শুরু করেছিলেন।

এবিষয়ে জেলা চাইল্ড প্রোটেকশন অফিসার সুদীপ ভদ্র বলেন, ‘আন্তর্জাতিক চাইল্ড রাইটস দিবসে রাজ্য সরকারের কমিশন ফর প্রোটেকশন অফ চাইল্ড রাইটস-এর তরফে বীরাঙ্গনা পুরস্কার পেতে চলেছে জেলার মেয়েরা। এটা অত্যন্ত গর্বের। আমাদের কাছে এই বার্তা পৌঁছাতেই তাদের পরিবারকে খবরটি জানিয়ে দেওয়া হয়েছে৷’

প্রতিবছর সাহসিকতার জন্য ছেলেমেয়েদের বীরপুরুষ ও বীরাঙ্গনা পুরস্কার দেওয়া হয়ে থাকে৷ এবছরও এমন ৩৪ জনের নাম রয়েছে। যাদের মধ্যে রয়েছে পৌলোমী ও মল্লিকার নাম।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *