Jalandhar | রক্তাক্ত জলন্ধর! বাইক-বাহিনীর গুলিতে খুন আপ নেতা লাকি ওবেরয়

Jalandhar | রক্তাক্ত জলন্ধর! বাইক-বাহিনীর গুলিতে খুন আপ নেতা লাকি ওবেরয়

আন্তর্জাতিক INTERNATIONAL
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: পঞ্জাবের আইনশৃঙ্খলার কঙ্কালসার চেহারা ফের একবার প্রকাশ্যে এল। শুক্রবার দিনের আলোয় জলন্ধরের মডেল টাউন এলাকায় দুষ্কৃতীদের গুলিতে প্রাণ হারালেন আম আদমি পার্টি (AAP) নেতা লাকি ওবেরয়। একটি গুরুদ্বারের সামনে প্রকাশ্য দিবালোকে এই নৃশংস হত্যাকাণ্ডের ঘটনায় গোটা রাজ্যে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।

ঘটনার বিবরণ
প্রাথমিক তথ্য অনুযায়ী, শুক্রবার লাকি ওবেরয় যখন মডেল টাউনের একটি গুরুদ্বারের সামনে নিজের গাড়ি পার্ক করছিলেন, ঠিক তখনই বাইকে চড়ে আসা অজ্ঞাতপরিচয় দুষ্কৃতীরা তাঁকে লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি চালাতে শুরু করে। অন্তত পাঁচটি বুলেট ওবেরয়কে বিদ্ধ করে। রক্তাক্ত অবস্থায় তাঁকে দ্রুত একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।

তদন্তে পুলিশ
খবর পাওয়ার পরপরই বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছায়। এলাকাটি ঘিরে ফেলে সিসিটিভি ফুটেজ সংগ্রহ এবং প্রত্যক্ষদর্শীদের বয়ান নেওয়ার কাজ শুরু হয়েছে। তবে ঘাতকরা এখনও অধরা। উল্লেখ্য, লাকি ওবেরয় আম আদমি পার্টির সক্রিয় নেতা ছিলেন এবং তাঁর স্ত্রী আপ-এর টিকিটে মিউনিসিপ্যাল নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন।

রাজনৈতিক চাপানউতোর
এই ঘটনার পরেই মুখ্যমন্ত্রী ভগবন্ত মান-এর সরকারকে কড়া ভাষায় আক্রমণ করেছে বিরোধীরা। পঞ্জাব বিধানসভার বিরোধী দলনেতা প্রতাপ সিং বাজওয়া এক্স (টুইটার) হ্যান্ডেলে লিখেছেন:”পঞ্জাবের আইনশৃঙ্খলা পরিস্থিতি পুরোপুরি ভেঙে পড়েছে। যদি শাসকদলের নেতারাই নিরাপদ না থাকেন, তবে সাধারণ মানুষের কী হবে? গোটা রাজ্যে এখন ভয় আর গ্যাং-ভায়োলেন্সের রাজত্ব চলছে।”

অন্যদিকে, বিজেপি-র জাতীয় মুখপাত্র শেহজাদ পুনাওয়ালা পঞ্জাব সরকারকে তোপ দেগে বলেছেন, “পঞ্জাবের জন্য আপ (AAP) একটি ‘পাপ’। জলন্ধরের এই ঘটনা প্রমাণ করে রাজ্যে প্রশাসনের কোনও নিয়ন্ত্রণ নেই।”



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *