IT Guidelines Modification | ডিপফেকের দিন শেষ? আপত্তিকর পোস্ট সরাতে সময় মাত্র ৩ ঘণ্টা!

IT Guidelines Modification | ডিপফেকের দিন শেষ? আপত্তিকর পোস্ট সরাতে সময় মাত্র ৩ ঘণ্টা!

আন্তর্জাতিক INTERNATIONAL
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: ইন্টারনেট দুনিয়ায় এআই (AI) এবং ডিপফেক-এর বাড়বাড়ন্ত রুখতে ডিজিটাল সুরক্ষা (AI Rules) কবচ আরও মজবুত করল ভারত সরকার (Govt of India)। ১০ ফেব্রুয়ারি আইটি নিয়মে আনা সংশোধনী (IT Guidelines Modification) অনুযায়ী, এখন থেকে কৃত্রিম বুদ্ধিমত্তার মাধ্যমে তৈরি যে কোনও ছবি, অডিও বা ভিডিওতে স্পষ্ট লেবেল বা চিহ্ন থাকা বাধ্যতামূলক। পাশাপাশি, আপত্তিকর কন্টেন্ট সরানোর সময়সীমা কমিয়ে মাত্র ৩ ঘণ্টা করা হয়েছে। আগামী ২০ ফেব্রুয়ারি থেকে দেশজুড়ে কার্যকর হচ্ছে এই কড়া নির্দেশিকা।

কড়া নজরদারি

নতুন এই সংশোধনীতে ‘সিন্থেটিকালি জেনারেটেড ইনফরমেশন’ (SGI) বা কৃত্রিমভাবে তৈরি তথ্যকে সরাসরি আইনের আওতায় আনা হয়েছে। এতদিন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলি আপত্তিকর পোস্ট সরানোর জন্য ৩৬ ঘণ্টা পর্যন্ত সময় পেত। কিন্তু নতুন নিয়মে, আইন বহির্ভূত বা ক্ষতিকারক তথ্য সরানোর নির্দেশ পাওয়ার মাত্র ৩ ঘণ্টার মধ্যে পদক্ষেপ নিতে হবে। অন্যান্য অভিযোগের ক্ষেত্রেও নিষ্পত্তির সময়সীমা ১৫ দিন থেকে কমিয়ে ৭ দিন করা হয়েছে।

 লেবেলিং ও মেটাডেটা প্রযুক্তির ব্যবহার

 ব্যবহারকারী কোনো তথ্য আপলোড করার সময় সেটি এআই দ্বারা তৈরি কি না, তা ঘোষণা করা এখন বাধ্যতামূলক। ফেসবুক, এক্স (টুইটার) বা ইন্সটাগ্রামের মতো প্ল্যাটফর্মগুলিকে নিশ্চিত করতে হবে যেন প্রতিটি এআই কন্টেন্টে একটি স্থায়ী ‘মেটাডেটা’ বা টেকনিক্যাল মার্কার থাকে। এটি কন্টেন্টটির উৎস খুঁজে পেতে সাহায্য করবে। যদি কোনো প্ল্যাটফর্ম এই লেবেলিং বা যাচাইকরণে গাফিলতি করে, তবে তাদের আইনি রক্ষাকবচ (Protected Harbour Safety) কেড়ে নেওয়া হতে পারে।

 ব্যবহারকারীর সুরক্ষা ও দায়বদ্ধতা

প্রতারণা, হেনস্থা এবং ভুল তথ্য ছড়ানো রুখতেই এই পদক্ষেপ বলে জানিয়েছে কেন্দ্র। বিশেষ করে শিশু যৌন নিগ্রহমূলক কন্টেন্ট, অশ্লীলতা বা কারোর পরিচয় চুরি (Impersonation) করে তৈরি ডিপফেক ভিডিওর বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি নেওয়া হয়েছে। তবে যে সমস্ত প্ল্যাটফর্ম স্বয়ংক্রিয় প্রযুক্তির মাধ্যমে এই নিয়মগুলি মেনে চলবে, তাদের জন্য আইটি আইনের ৭৯ নম্বর ধারায় আইনি সুরক্ষা বজায় রাখা হবে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *