Israel-US Strike Iran | ইজরায়েল-আমেরিকার হামলা ইরানের পরমাণু কেন্দ্রে? নাতানজ নিয়ে বিস্ফোরক দাবি তেহরানের

Israel-US Strike Iran | ইজরায়েল-আমেরিকার হামলা ইরানের পরমাণু কেন্দ্রে? নাতানজ নিয়ে বিস্ফোরক দাবি তেহরানের

শিক্ষা
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: উত্তপ্ত পশ্চিম এশিয়া। ইজরায়েল ও আমেরিকার লাগাতার আক্রমণের মধ্যে এবার তেহরানের দাবি, তাদের অন্যতম প্রধান পরমাণু কেন্দ্র নাতানজ-এ (Natanz nuclear facility) যৌথ হামলা চালিয়েছে দুই দেশ (Israel-US Strike Iran)। ইরানের রাষ্ট্রদূত রেজা নাজাফি জানিয়েছেন, রবিবারের এই হামলায় কেন্দ্রটির ক্ষতি হয়েছে। তবে রাষ্ট্রপুঞ্জ নিয়ন্ত্রিত আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা (IAEA) এখনই এই দাবি সিলমোহর দিচ্ছে না।

আইএইএ প্রধান রাফায়েল গ্রোসি বোর্ড অফ গভর্নরকে জানিয়েছেন, এখনও পর্যন্ত ইরানের কোনও পরমাণু কেন্দ্র ক্ষতিগ্রস্ত হওয়ার সুনির্দিষ্ট প্রমাণ মেলেনি। তবে পরিস্থিতি হালকাভাবে নিচ্ছেন না তাঁরা। ইরানের পারমাণবিক কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ রাখা হচ্ছে এবং পুরো বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। উল্লেখ্য, নাতানজ কেন্দ্রটি তেহরান থেকে ২২০ কিমি দূরে অবস্থিত, যার একটি বড় অংশ মাটির নীচে। একে ইরানের ‘ইউরেনিয়াম বিশুদ্ধকরণের মুকুট’ বলা হয়। এখানে ৬০ শতাংশ পর্যন্ত ইউরেনিয়াম পরিশুদ্ধ করা সম্ভব।

শনিবার থেকেই ইজরায়েল ও আমেরিকার হামলায় বিধ্বস্ত ইরান। এমনকি ইরানের সর্বোচ্চ নেতা আয়াতোল্লা খামেনেই-এর মৃত্যুর খবর ঘিরে পরিস্থিতি আরও ঘোরালো হয়ে উঠেছে। গত বছর জুনেও নাতানজ, ফোরডো ও ইশফাহান পরমাণু কেন্দ্রে হামলার ঘটনা ঘটেছিল, যা উপগ্রহ চিত্রে ধরা পড়েছিল। সেবার ইরান প্রথমে অস্বীকার করলেও পরে আইএইএ তা নিশ্চিত করেছিল। এবার ঠিক উলটো চিত্র; ইরান হামলার দাবি করলেও পর্যবেক্ষণ সংস্থা তথ্যপ্রমাণ খুঁজছে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *