Ishan Kishan prone to lead Sunrisers Hyderabad

Ishan Kishan prone to lead Sunrisers Hyderabad

জীবনযাপন/LIFE STYLE
Spread the love


আইপিএল শুরুর আগেই বড়সড় রদবদল সানরাইজার্সে। অধিনায়ক বদল করতে চলেছে কাব্য মারানের দল। এতদিন তাঁদের ভরসা ছিল অজি পেসার প্যাট কামিন্সের উপর। তবে বিশ্বকাপ অনেক অঙ্ক বদলে দিয়েছে। ভারতের বিশ্বজয়ের অভিযানে আগুনে ফর্মে ছিলেন ঈশান কিষান। এবার আইপিএলেও নেতৃত্ব দিতে চলেছেন ভারতীয় উইকেটকিপার।

এই বিষয়ে আরও খবর

প্রায় দু’বছর জাতীয় দলে ছিলেন না। তবে ঘরোয়া ক্রিকেটে নিয়মিত পারফর্ম করেছেন ঈশান। সৈয়দ মুস্তাক আলি টি-টোয়েন্টি ট্রফিতে তাঁর নেতৃত্বে ঝাড়খণ্ড চ্যাম্পিয়ন হয়। সেই টুর্নামেন্টের সেরা ক্রিকেটারও হন ঈশান। তার সুবাদেই ভারতের বিশ্বকাপ দলে ডাক পান। পড়ে পাওয়া চোদ্দ আনার মতোই সেই সুযোগ কাজে লাগান ঈশান। টুর্নামেন্টে ৩১৭ রান করেন। ফাইনালে হাফসেঞ্চুরি করে যান।

এবার তাঁর কাঁধে আসতে চলেছে আইপিএলের নেতৃত্বের দায়িত্ব। সূত্রের খবর, প্যাট কামিন্সের জায়গায় ঈশানকে অধিনায়ক ঘোষণা করা হতে পারে। আসলে কামিন্স চোটের সমস্যায় জেরবার। সম্ভবত আইপিএলের শুরুর দিকে কয়েকটি ম্যাচ খেলতেও পারবেন না। তিনি কবে দলের সঙ্গে যোগ দেবেন, তাও নিশ্চিত নয়। এই পরিস্থিতিতে সানরাইজার্স ম্যানেজমেন্ট কোনও ঝুঁকি নিতে চায় না। ঈশান ঘরোয়া ক্রিকেটে ঝাড়খণ্ডকে নেতৃত্ব দিয়েছেন। ফলে তাঁকেই নতুন অধিনায়ক হিসেবে দেখছে সানরাইজার্স।

যদি শেষ পর্যন্ত ঈশানের হাতে আর্মব্যান্ড তুলে দেওয়া হয়, তাহলে আইপিএলের সব দলের অধিনায়ক ভারতীয় হবেন। এতদিন শুধুমাত্র সানরাইজার্সের অধিনায়কই বিদেশি ছিলেন। এবার সেটাও বদলাতে চলেছে। উল্লেখ্য, আইপিএলে ঈশান ১১৯টা ম্যাচ খেলে ২৯৯৮ রান করেছেন। ১৭টি হাফসেঞ্চুরি আছে তাঁর ঝুলিতে।

এই বিষয়ে আরও খবর

সর্বশেষ খবর

নিয়মিত খবরে থাকতে ফলো করুন





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *