IPS Switch | অপসারিত ১৯ আইপিএস-কে নতুন দায়িত্ব নবান্নর, আইবি ও এসটিএফ-এ গুরুত্বপূর্ণ বদল, দেখে নিন পূর্ণাঙ্গ তালিকা  

IPS Switch | অপসারিত ১৯ আইপিএস-কে নতুন দায়িত্ব নবান্নর, আইবি ও এসটিএফ-এ গুরুত্বপূর্ণ বদল, দেখে নিন পূর্ণাঙ্গ তালিকা  

ব্লগ/BLOG
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ নির্বাচন কমিশনের নির্দেশে মঙ্গলবারই রাজ্যের ১৯ জন প্রভাবশালী আইপিএস আধিকারিককে তাঁদের বর্তমান পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছিল (IPS Switch)। কমিশনের কড়া নির্দেশ ছিল, নির্বাচনের সঙ্গে সরাসরি যুক্ত কোনও পদে তাঁদের রাখা যাবে না। সেই নির্দেশকে মান্যতা দিয়েই বুধবার নবান্ন এই ১৯ জন আধিকারিককে রাজ্য পুলিশের অ-নির্বাচনী ও গুরুত্বপূর্ণ শাখাগুলিতে পুনর্বহাল করল।

এডিজি (দক্ষিণবঙ্গ) পদ থেকে অপসারিত রাজীব মিশ্রকে এডিজি (সংস্কার ও সমন্বয়) পদে পাঠানো হয়েছে। ব্যারাকপুরের প্রাক্তন পুলিশ কমিশনার প্রবীণকুমার ত্রিপাঠী এবং আসানসোল-দুর্গাপুরের প্রাক্তন কমিশনার সুনীল কুমার চৌধরিকে রাজ্য পুলিশের এসটিএফ-এর আইজি করা হয়েছে। আইজি (উত্তরবঙ্গ) পদ থেকে অপসারিত সুকেশকুমার জৈনকে পাঠানো হয়েছে ইন্টেলিজেন্স ব্যুরোর (আইবি) আইজি পদে। লক্ষ্মীনারায়ণ মীনাকে এডিজি (কারা) পদের পাশাপাশি এডিজি (রেকর্ড ব্যুরো)-র অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়েছে।

কলকাতা পুলিশের ডিসি (সেন্ট্রাল) পদ থেকে অপসারিত ইন্দিরা মুখোপাধ্যায়কে সিআইডি-র স্পেশাল সুপারিন্টেন্ডেন্ট (এসএস) করা হয়েছে। অন্যদিকে, আইবি-র ডিআইজি পদে আনা হয়েছে হাওড়ার প্রাক্তন কমিশনার আকাশ মাঘারিয়া এবং চন্দননগরের প্রাক্তন কমিশনার কোটেশ্বর রাওকে।

এ ছাড়াও আইবি-র স্পেশাল সুপারিন্টেন্ডেন্ট হিসেবে নিযুক্ত হয়েছেন ৬ জন প্রাক্তন পুলিশ সুপার। এর হলেন জোবি থমাস (ইসলামপুর), অভিজিৎ বন্দ্যোপাধ্যায় (মালদহ), আমনদীপ (বীরভূম), কামনাশিস সেন (হুগলি গ্রামীণ), ধৃতিমান সরকার (মুর্শিদাবাদ), হোসেন মেহেদি রহমান (জঙ্গিপুর)।

রাজ্য পুলিশের এসটিএফ (STF)-এর পুলিশ সুপার হিসেবে একঝাঁক আধিকারিককে নিয়োগ করা হয়েছে। এর হলেন, পারিজাত বিশ্বাস (পূর্ব মেদিনীপুর), বিশপ সরকার (ডায়মন্ড হারবার), সন্দীপ কাররা (কোচবিহার), আরিশ বিলাল (বসিরহাট), পলাশচন্দ্র ঢালি (পশ্চিম মেদিনীপুর)। বারাসতের প্রাক্তন এসপি প্রিয়ব্রত রায়কে কলকাতা পুলিশের ট্রাফিক বিভাগের ডিসি করা হয়েছে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *