Internal conflict of BJP in Barrackpore over assault on occasion chief, different group accused

Internal conflict of BJP in Barrackpore over assault on occasion chief, different group accused

জীবনযাপন/LIFE STYLE
Spread the love


ভোটের প্রাক্কালে বারাকপুরে ফের প্রকাশ্যে বিজেপির গোষ্ঠী সংঘাত। এবার নীলগঞ্জে দলের নেতা রবীন মালের বাড়িতে হামলার অভিযোগ উঠল বিজেপির অন্য গোষ্ঠীর বিরুদ্ধে। এই ঘটনার সিসিটিভি ফুটেজ সামনে আসতেই তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। অভিযোগ, একদল দুষ্কৃতী চড়াও হয়ে ভাঙচুর করে রবীন মালের স্কুটি। পরিবারের দাবি, হামলার সময় বাড়িতে ছিলেন তাঁর উচ্চমাধ্যমিক পরীক্ষার্থী মেয়ে। দুষ্কৃতীদের তাণ্ডব দেখে মানসিকভাবে বিধ্বস্ত ওই ছাত্রী। হামলার ঘটনা নিয়ে এলাকায় যথারীতি রাজনৈতিক চাপানউতোর শুরু হয়েছে।

দিন কয়েক আগেই ফের দলের গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশ্যে এসেছিল। বিজেপি প্রাক্তন জেলা সভাপতি তথা বর্তমানে বারাকপুর-সহ চারটি জেলার দায়িত্বপ্রাপ্ত কনভেনার সন্দীপ বন্দ্যোপাধ্যায়কে আর্থিক লেনদেন নিয়ে দলীয় কার্যালয়ে মারধরের অভিযোগ উঠেছিল বিজেপি কর্মীদের একাংশের বিরুদ্ধে। সেই ভিডিও ভাইরাল হয়। যদিও ভিডিওর সত্যতা যাচাই করেনি ‘সংবাদ প্রতিদিন ডিজিটাল’। এবার রবীন মালের বাড়িতে হামলা চালানো ব্যক্তিরা সেই সন্দীপ বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ বলেই অভিযোগ উঠেছে। অভিযোগ নিজেই জানাচ্ছেন আমডাঙা মণ্ডলের বিজেপির ইনচার্জ রবীন মাল। যদিও এ বিষয়ে মুখ খোলেননি সন্দীপ বন্দ্যোপাধ্যায় নিজে।

আরও পড়ুন:

তবে এনিয়ে মুখে কুলুপ বারাকপুর সাংগঠনিক জেলার নেতৃত্ব। মোহনপুর থানায় এনিয়ে লিখিত অভিযোগ দায়ের হয়েছে। সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে তদন্ত শুরু করেছে পুলিশ। তবে গেরুয়া শিবিরের এই দলীয় কোন্দল নিয়ে কটাক্ষ করতে ছাড়েনি শাসকশিবির। তৃণমূলের তরফে বারাকপুর পুরসভার চেয়ারম্যান উত্তম দাসের প্রতিক্রিয়া, “টাকাপয়সা ভাগাভাগি নিয়েই দ্বন্দ্ব। নিজেদের ঘরোয়া লড়াই রাস্তায় নেমে গিয়েছে।” আসন্ন বিধানসভা ভোটে বারাকপুর কেন্দ্র যথেষ্ট গুরুত্বপূর্ণ। এখানে বিজেপি ধীরে ধীরে নিজেদের সংগঠন বিস্তারের চেষ্টা করলেও অনেক ক্ষেত্রে গোষ্ঠীকোন্দল পথের কাঁটা হয়ে দাঁড়াচ্ছে। আরও সমস্যা, বারবার সেই অন্তর্দ্বন্দ্ব প্রকাশ্যে চলে আসা। এমনটা চলতে থাকলে বারাকপুর এলাকায় তৃণমূল এগিয়ে, তা বলাই বাহুল্য।  

আরও পড়ুন:

সর্বশেষ খবর

নিয়মিত খবরে থাকতে ফলো করুন





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *