India’s Quickest Metro | দিল্লি-মিরাট এখন আরও কাছে! দেশের দ্রুততম মেট্রোর যাত্রা শুরু, উদ্বোধন প্রধানমন্ত্রী মোদির

India’s Quickest Metro | দিল্লি-মিরাট এখন আরও কাছে! দেশের দ্রুততম মেট্রোর যাত্রা শুরু, উদ্বোধন প্রধানমন্ত্রী মোদির

ব্যবসা-বাণিজ্যের /BUSINESS
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: উত্তরপ্রদেশের পরিবহণ ব্যবস্থায় এক নয়া দিগন্তের সূচনা হল। দেশের দ্রুততম মেট্রো পরিষেবার (India’s Quickest Metro) উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Narendra Modi)। মিরাটের শতাব্দীনগর স্টেশনে আয়োজিত এক বিশেষ অনুষ্ঠানে এই অত্যাধুনিক মেট্রো এবং বহুল প্রতীক্ষিত ৮২ কিলোমিটার দীর্ঘ দিল্লি-গাজিয়াবাদ-মীরাট ‘নমো ভারত’ র‌্যাপিড রেল করিডরের শুভ উদ্বোধন করেন তিনি।

মিরাট মেট্রোর বিশেষত্ব হল এর গতিবেগ। সর্বোচ্চ ১৩৫ কিমি প্রতি ঘণ্টা গতিবেগের এই ট্রেনটি গড়ে ১২০ কিমি বেগে ছুটবে। এর ফলে মিরাট থেকে দিল্লিতে পৌঁছানো যাবে মাত্র ৫৫ মিনিটে। অন্যদিকে, নমো ভারত ট্রেনগুলি ১৬০ কিমি প্রতি ঘণ্টা গতিতে চলবে, যা দিল্লিকে গাজিয়াবাদ ও মোদিনগরের মতো শহরের সঙ্গে দ্রুত যুক্ত করবে।

এই মিরাট মেট্রো করিডরের দৈর্ঘ্য ২৩ কিলোমিটার। যার মধ্যে ১৬ কিলোমিটার পথ মাটির ওপর এবং ৭ কিলোমিটার ভূগর্ভস্থ। মোট ১৩টি স্টেশন রয়েছে। যার মধ্যে ৯টি এলিভেটেড, ৩টি আন্ডারগ্রাউন্ড এবং ১টি অ্যাট-গ্রেড। অফিস টাইমে প্রতি ৫-১০ মিনিট অন্তর এবং অন্যান্য সময়ে ১০-১৫ মিনিট অন্তর ট্রেন মিলবে। সোম থেকে শনিবার সকাল ৬টা থেকে রাত ১০টা এবং রবিবার সকাল ৮টা থেকে রাত ১০টা পর্যন্ত এই ট্রেনের পরিষেবা পাওয়া যাবে।

এটি দেশের প্রথম রিজিওনাল র‌্যাপিড ট্রানজিট সিস্টেম (RRTS)। দিল্লির সরাই কালে খান থেকে উত্তরপ্রদেশের মোদিপুরম পর্যন্ত বিস্তৃত এই করিডরটি রাজধানীর ওপর যানজটের চাপ কমাবে এবং যাত্রীদের দেবে স্বচ্ছন্দ ও দ্রুতগতির যাতায়াতের অভিজ্ঞতা। প্রধানমন্ত্রী জানিয়েছেন, এই প্রকল্প উত্তরপ্রদেশের পরিকাঠামো উন্নয়নের এক উজ্জ্বল নিদর্শন।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *