Indian Man-Daughter Shot Lifeless | আমেরিকায় ভারতীয় প্রৌঢ় ও তাঁর মেয়েকে গুলি করে খুন, গ্রেপ্তার অভিযুক্ত

Indian Man-Daughter Shot Lifeless | আমেরিকায় ভারতীয় প্রৌঢ় ও তাঁর মেয়েকে গুলি করে খুন, গ্রেপ্তার অভিযুক্ত

আন্তর্জাতিক INTERNATIONAL
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক : আমেরিকার ভার্জিনিয়ায় ভারতীয় প্রৌঢ় ও তাঁর মেয়েকে গুলি করে খুনের অভিযোগ উঠল। নিহতদের নাম প্রদীপ প্যাটেল (৫৬) ও উর্মি প্যাটেল (২৪)। বৃহস্পতিবার ভার্জিনিয়ার একটি ডিপার্টমেন্টাল স্টোরে তাঁদের গুলি করে খুন করা হয় বলে অভিযোগ। পুলিশ বন্দুকবাজকে গ্রেপ্তার করেছে। ঘটনার তদন্ত শুরু করেছে।

প্রদীপ, তাঁর স্ত্রী হংসাবেন এবং তাঁদের মেয়ে উর্মি গুজরাটের মেহসানা জেলার বাসিন্দা। ছয় বছর আগে তাঁরা মার্কিন যুক্তরাষ্ট্রে চলে আসেন। পরেশ প্যাটেল নামে এক আত্মীয়ের স্টোরে কাজ করতেন প্রদীপ ও উর্মি। পরেশ বলেছেন, ‘নিহত দুজন আমার আত্মীয়। তাঁরা স্টোরে কাজ করছিলেন। সেই সময় একজন এসে গুলি চালায়।’

এদিকে, জোড়া খুনের অভিযোগে জর্জ ফ্রেজিয়ার ডেভন ওয়ার্টন (৪৪) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। স্থানীয় সংবাদ মাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, বৃহস্পতিবার সকালে অভিযুক্ত মদ কিনতে ওই দোকানে আসে। জিজ্ঞেস করে, রাতে কেন দোকান বন্ধ ছিল। এরপরই সে বাবা-মেয়ের উপর গুলি চালায়। প্রদীপ প্যাটেল ঘটনাস্থলেই মারা যান। মেয়ে উর্মির মৃত্যু হয় হাসপাতালে। অভিযুক্ত ওয়ার্টনের বিরুদ্ধে হত্যা এবং অস্ত্র আইনে মামলা হয়েছে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *