Indian Forest Service | মাদারিহাটের মুকুটে নতুন পালক, বনবিভাগের উচ্চপদস্থ আধিকারিক হচ্ছেন ভূমিপুত্র দীপায়ন

Indian Forest Service | মাদারিহাটের মুকুটে নতুন পালক, বনবিভাগের উচ্চপদস্থ আধিকারিক হচ্ছেন ভূমিপুত্র দীপায়ন

আন্তর্জাতিক INTERNATIONAL
Spread the love


মাদারিহাট: দক্ষিণ মাদারিহাটের একটি প্রত্যন্ত গ্রাম থেকে আইএফএস (ইন্ডিয়ান ফরেস্ট সার্ভিস)-এ (Indian Forest Service) উত্তীর্ণ হলেন দীপায়ন দাস। আগামী ১১ এপ্রিল তিনি প্রশিক্ষণ নিতে ওডিশার ভুবনেশ্বর যাচ্ছেন। দীপায়নের এই সাফল্যে খুশি তাঁর বাবা সহ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত শিক্ষক অরূপ মিত্র।

দীপায়ন জানিয়েছেন, তিনি ২০২৪ সালে প্রিলিমিনারি ও মেইন পরীক্ষায় বসেছিলেন। গত বছর উত্তীর্ণের তালিকা বের হলেও প্রশিক্ষণের দিন জানানো হয়নি। তালিকায় ১০৯ নম্বরে ছিলেন তিনি। দু’দিন আগে তাঁকে প্রশিক্ষণের তারিখ জানানো হয়। আগামী ১১ এপ্রিল ভুবনেশ্বরে তাঁর প্রশিক্ষণ শুরু হবে।

তবে এবার রাজ্য থেকে তিনি ছাড়াও কালিম্পংয়ের একজন রয়েছেন। দীপায়নের এই সাফল্যে খুশি তাঁর বাবা মদনমোহন দাস। দীপায়নের কথায়, ‘আজ আমার মা বেঁচে থাকলে খুব খুশি হতেন।’

দীপায়নের প্রাথমিক বিদ্যালয় ছিল মাদারিহাট ব্লিস নার্সারি স্কুল। তৎকালীন শিক্ষক স্বপন দত্ত বলেছেন, ‘এটি অত্যন্ত খুশির খবর। মাদারিহাট থেকে এই প্রথম একজন আইএফএস পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে। এর থেকে খুশির খবর আর কিছু হতে পারে না। গ্রামের ছেলেও যে আইএফএস অফিসার হতে পারে দীপায়ন তার উদাহরণ।’

মাদারিহাট উচ্চবিদ্যালয়ের ভারপ্রাপ্ত শিক্ষক অরূপ মিত্র বলছেন, ‘আমরা দীপায়নের জন্য গর্বিত। ওর বাবা আমাদের বিদ্যালয়ের করণিক ছিলেন।’ দীপায়নের স্ত্রী শ্রীলেখা দাস জানিয়েছেন, তিনি স্বামীর সাফল্যে খুশি।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *