উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: ভারত-দক্ষিণ আফ্রিকা টি২০ আন্তর্জাতিক সিরিজের তৃতীয় ম্যাচে ১১৭ রানে অল-আউট হয়ে গেল প্রোটিয়ারা। এদিন টসে জিতে দক্ষিণ আফ্রিকাকে ব্যাট করতে আমন্ত্রণ জানায় ভারত। নিয়ন্ত্রিত এবং ধারালো ভারতীয় বোলিংয়ের সামনে প্রোটিয়া ব্রিগেড মাত্র ১১৭ রানে অল-আউট হয়ে যায়।
ভারতীয় বোলাররা সম্মিলিতভাবে দারুণ পারফরম্যান্স দেখান। হর্ষিত রানা, আর্শদীপ সিং, বরুণ চক্রবর্তী এবং কুলদীপ যাদব প্রত্যেকেই দুটি করে উইকেট তুলে নেন। দক্ষিণ আফ্রিকার হয়ে একমাত্র অধিনায়ক এইডেন মার্করাম লড়াই করেন। কঠিন পরিস্থিতিতে দাঁড়িয়ে তিনি ৪৬ বলে ৬১ রানের একটি লড়াকু ইনিংস খেলেন।
