India To Wait For Washington Sundar’s Restoration

India To Wait For Washington Sundar’s Restoration

জীবনযাপন/LIFE STYLE
Spread the love


বিশ্বকাপ শুরু হতে আর দিন দুয়েক বাকি। ৭ ফেব্রুয়ারি আমেরিকার বিরুদ্ধে শুরু হচ্ছে গতবারের টি-টোয়েন্টি বিশ্বকাপজয়ী টিম ইন্ডিয়ার অভিযান। কিন্তু বিশ্বকাপের প্রথম একাদশে কারা থাকবেন? সেটা মোটামুটি ঠিক। তবে চোট আঘাতের সমস্যাও ছাড়ছে না। বিশ্বকাপে কি ওয়াশিংটন সুন্দরকে পাওয়া যাবে? তার উত্তর এখনও পর্যন্ত নেই অধিনায়ক সূর্যকুমার যাদবের কাছে।

নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম ওয়ানডে ম্যাচ চলাকালীন চোট পেয়েছিলেন ওয়াশিংটন সুন্দর। পঞ্চম ওভারে বল করার সময় আচমকাই পিঠে টান লাগে তাঁর। ব্যথা এতটাই তীব্র ছিল যে, সোজা হয়ে দাঁড়াতে পারছিলেন না। এমনকী পিঠ চেপে ধরে ঝুঁকেও পড়েন। কিউয়িদের বিরুদ্ধে পাঁচটি টি-টোয়েন্টি বিশ্বকাপও খেলতে পারেননি। একটি ক্রিকেট বিষয়ক ওয়েবসাইটের মতে এখনও ফিট হননি সুন্দর। ফলে বিশ্বকাপে ভারতের প্রথম ম্যাচে তাঁকে পাওয়া যাবে না।

আরও পড়ুন:

তবে সুন্দরকে নিয়ে তাড়াহুড়ো করতে রাজি নয়। এই মুহূর্তে অলরাউন্ডারের বিকল্প কাউকে খোঁজাও হচ্ছে না। ভারত অধিনায়ক সূর্যকুমারও বলে যান, “আমরা ওয়াশিংটনের বিষয়ে ধৈর্য্য ধরছি। কোনও বিকল্পের কথা ভাবছি না।” সূর্য এর সঙ্গে কোচ গৌতম গম্ভীরের প্রশংসা করেন। তিনি বলেন, “গম্ভীর দায়িত্ব নেওয়ার পর সব অসাধারণ কাটছে। উনি সব সময় ব্যক্তিগত প্রাপ্তিকে দূরে সরিয়ে রাখেন। তাছাড়া আমরা প্লেয়ারদের স্বাধীনতা দিই। যেমন ঈশান কিষান ছক্কা হাঁকিয়ে সেঞ্চুরি করে।”

তবে গম্ভীরের জন্য অন্য চিন্তাও আছে। বুধবার নবি মুম্বইয়ে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচ খেলতে নেমেছিল ভারত। প্রথমে ব্যাট করতে নামে ভারত। মাত্র এক বলের জন্য মাঠে নেমেছিলেন হর্ষিতও। তখন অবশ্য তারকা পেসারের মধ্যে সেভাবে অস্বস্তি দেখা যায়নি। কিন্তু প্রোটিয়া ইনিংসে বল করতে এসেই সমস্যায় পড়েন হর্ষিত। রান আপে দৌড়তে গিয়ে বারদুয়েক সরে দাঁড়াতে বাধ্য হন। হাঁটু চেপে ধরে বসে পড়েন। প্রবল যন্ত্রণার মধ্যেই নিজের ওভার শেষ করেন হর্ষিত। তারপর খোঁড়াতে খোঁড়াতে মাঠ ছেড়ে বেরিয়ে যান। প্রস্তুতি ম্যাচে আর বল করতে পারেননি তিনি। তারকা পেসারের চোট কতখানি গুরুতর, সেই নিয়ে বিসিসিআই এখনও কিছু জানায়নি। কিন্তু ক্রিকেটপ্রেমীদের মধ্যে আতঙ্ক বাড়ছে হর্ষিতকে নিয়ে।

আরও পড়ুন:

সর্বশেষ খবর

নিয়মিত খবরে থাকতে ফলো করুন





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *