India-South Africa Check | ফের ইডেনে টসে হারল ভারত! প্রথম টেষ্টে চারজন স্পিনার খেলাচ্ছে ভারতীয় শিবির

India-South Africa Check | ফের ইডেনে টসে হারল ভারত! প্রথম টেষ্টে চারজন স্পিনার খেলাচ্ছে ভারতীয় শিবির

ব্লগ/BLOG
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: শুক্রবার দক্ষিন আফ্রিকার বিরুদ্ধে ভারতের টেষ্ট ম্যাচ (India-South Africa Check) শুরু হচ্ছে। প্রথম ম্যাচ হচ্ছে কলকাতায়। এদিন টসে ফের হারল ভারত। দক্ষিণ আফ্রিকা অধিনায়ক টেম্বা বাভুমা টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিলেন।

এদিকে ইডেন গার্ডেন্সের (Eden Gardens) পিচ নিয়ে আগেই অসন্তোষ জানিয়েছিলেন গৌতম গম্ভীর। তাঁর আশা ছিল প্রথম দিন থেকেই বল ঘুরবে। কিন্তু এমন পিচ চেয়েও পাননি তিনি। ভারতের অধিনায়ক শুভমন গিলও বৃহস্পতিবার জানিয়েছেন, তিনি পিচ ঠিক মতো বুঝতে পারছেন না।

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথম টেস্টের জন্য দল বেছে নিয়েছে ভারতীয় শিবির। চার জন স্পিনার নিয়ে প্রথম একাদশ সাজিয়েছে ভারত। তাঁরা হলেন, রবীন্দ্র জাডেজা, অক্ষর পটেল, ওয়াশিংটন সুন্দর ও কুলদীপ যাদব। রয়েছেন দুই পেস বোলার, জসপ্রীত বুমরাহ এবং মহম্মদ সিরাজ। বিশেষজ্ঞ ব্যাটার হিসাবে খেলানো হচ্ছে ধ্রুব জুরেলকে। ভাল ফর্মে রয়েছেন এই তরুণ উইকেটরক্ষক-ব্যাটার। তাঁকে অবশ্য উইকেটের পিছনে দেখা যাবে না। কারণ, চোট সারিয়ে দলে ফিরে এসেছেন ঋষভ পন্থ। প্রথম একাদশে জায়গা হয়নি সাই সুদর্শনের। আগেই দল থেকে ছেড়ে দেওয়া হয়েছে নীতীশকুমার রেড্ডিকে।

ওপেনিং জুটিতে কোনও পরিবর্তন করেনি ভারত। ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ়ের বিরুদ্ধে ইনিংস শুরু করা যশস্বী জয়সওয়াল এবং লোকেশ রাহুলই ইডেনে ওপেন করবেন। তিন নম্বরে ব্যাট করতে নামতে পারেন ওয়াশিংটন।

ভারতের প্রথম একাদশ: শুভমন গিল (অধিনায়ক), ঋষভ পন্থ (উইকেটরক্ষক), যশস্বী জয়সওয়াল, কে এল রাহুল, ওয়াশিংটন সুন্দর, ধ্রুব জুরেল, রবীন্দ্র জাডেজা, অক্ষর পটেল, কুলদীপ যাদব, মহম্মদ সিরাজ, জসপ্রীত বুমরাহ।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *