Imran Khan | ইমরান জীবিত রয়েছেন? মৃত্যুর ‘গুজব’ নিয়ে মুখ খুলল পাকিস্তানের আদিয়ালা জেল কর্তৃপক্ষ

Imran Khan | ইমরান জীবিত রয়েছেন? মৃত্যুর ‘গুজব’ নিয়ে মুখ খুলল পাকিস্তানের আদিয়ালা জেল কর্তৃপক্ষ

খেলাধুলা/SPORTS
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: বিগত কয়েক বছর ধরেই পাকিস্তানের আদিয়ালা জেলে (Pakistan’s Adiala jail) বন্দি রয়েছেন সে দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী তথা পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (PTI) নেতা ইমরান খান (Imran Khan)। তবে সম্প্রতি তাঁর সঙ্গে কাউকেই দেখা করতে দেওয়া হচ্ছে না বলে অভিযোগ। এই পরিস্থিতিতে জল্পনা ছড়িয়ে পড়েছে যে জেলবন্দি অবস্থাতেই মৃত্যু হয়েছে ইমরানের (Demise rumours)। এমনটা দাবি করেছে আফগানিস্তানের এক সংবাদমাধ্যমও। তবে এবার জল্পনা বাড়তেই এনিয়ে মুখ খুলল আদিয়ালা জেল কর্তৃপক্ষ।

জেল কর্তৃপক্ষের তরফে জারি করা বিবৃতিতে জানানো হয়েছে, পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খান সুস্থ রয়েছেন এবং সম্পূর্ণ চিকিৎসা পরিষেবা পাচ্ছেন তিনি। তাঁর স্বাস্থ্য নিয়ে জল্পনা ‘ভিত্তিহীন’ বলে দাবি করা হয়েছে। মাঝে এমনটাও শোনা গিয়েছিল যে, ইমরানকে জেল থেকে অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। কিন্তু সেই দাবিও খারিজ করে দিয়েছে জেল কর্তৃপক্ষ। বিবৃতিতে বলা হয়েছে, ‘আদিয়ালা জেল থেকে তাঁর (ইমরান) স্থানান্তরের খবরের কোনও সত্যতা নেই। তিনি সম্পূর্ণ সুস্থ রয়েছেন এবং সব ধরনের চিকিৎসা পরিষেবা পাচ্ছেন।’

সম্প্রতি জেলবন্দি ইমরানের সঙ্গে দেখা করতে চাওয়ায় পুলিশ মারধর করেছে বলে দাবি করেছে তাঁর তিন বোন। ইমরানের বোন নউরিন খান, আলিমা খান এবং উজমা খানের অভিযোগ, আদিয়ালা জেলের বাইরে জড়ো হয়ে পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) সমর্থকদের সঙ্গে পুলিশ তাঁদেরকেও লাঞ্ছিত করেছে। তিন সপ্তাহেরও বেশি সময় ধরে তাঁদের ইমরানের সঙ্গে দেখা করতে দেওয়া হয়নি বলে দাবি। আর এরপরই ইমরানের মৃত্যু নিয়ে গুজব ছড়িয়ে পড়ে।

উল্লেখ্য, ২০২২ সালে অনাস্থা ভোটের মাধ্যমে প্রথমে ক্ষমতাচ্যুত করা হয় প্রাক্তন পাক প্রধানমন্ত্রী ইমরান খানকে। দুর্নীতি থেকে শুরু করে সন্ত্রাসবাদ, একাধিক মামলায় ২০২৩ সাল থেকে জেলবন্দি রয়েছেন তিনি।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *