Iman Chakraborty | মৃত মাকে নিয়ে কুরুচিকর ট্রোল! ব্যক্তিগত আক্রমণ সইতে না পেরে সোশ্যাল মিডিয়া ছাড়ছেন ইমন চক্রবর্তী

Iman Chakraborty | মৃত মাকে নিয়ে কুরুচিকর ট্রোল! ব্যক্তিগত আক্রমণ সইতে না পেরে সোশ্যাল মিডিয়া ছাড়ছেন ইমন চক্রবর্তী

ব্লগ/BLOG
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: সোশ্যাল মিডিয়ার দুনিয়ায় শিল্পীদের ব্যক্তিগত আক্রমণ নতুন কিছু নয়, কিন্তু এবার সেই আক্রমণের ভাষা সমস্ত শালীনতার সীমা ছাড়িয়ে গেল। জাতীয় পুরস্কারজয়ী সংগীতশিল্পী ইমন চক্রবর্তীকে (Iman Chakraborty) ‘চটি চাটা’ বলে কটাক্ষ করার পাশাপাশি টেনে আনা হলো তাঁর মৃত মাকেও। এই ঘটনায় মানসিকভাবে ভেঙে পড়েছেন গায়িকা। বৃহস্পতিবার সকালে একটি ফেসবুক লাইভে (Fb Reside) এসে তিনি সাফ জানিয়ে দিলেন, ব্যক্তিগত জীবনকে আর নেটদুনিয়ার সামনে আনবেন না তিনি।

সম্প্রতি নিজের মায়ের মৃত্যুবার্ষিকীতে একটি আবেগঘন ছবি পোস্ট করেছিলেন ইমন। সেই পোস্টের কমেন্ট বক্সেই জনৈক ব্যক্তি অত্যন্ত কুরুচিকর মন্তব্য করেন। সেখানে লেখা হয়, “মাকে ডেকে দেখান, কীভাবে পাঁচালি গেয়ে, চটি চেটে কেমন বঙ্গবিভূষণ পেয়েছেন। এরপর নোবেলও পাবেন।” একজন শিল্পীর কঠোর পরিশ্রম এবং তাঁর প্রয়াত মাকে নিয়ে এমন মন্তব্যে স্তম্ভিত সংগীত মহল।

লাইভে এসে ইমন বলেন, “আমি সব রকমের গান গেয়েছি, পাঁচালিও গেয়েছি। তাতে আমার বা আমার পরিবারের কোনো সমস্যা নেই, তাহলে আপনার কিসের সমস্যা?” তিনি স্পষ্ট করেন যে, সাধারণ মানুষের এই ক্রমাগত ব্যক্তিগত আক্রমণ তাঁকে মানসিকভাবে বিপর্যস্ত করছে। গায়িকা জানান, আগে তিনি পরিবারের সঙ্গে কাটানো ছোট ছোট মুহূর্ত অনুরাগীদের সঙ্গে ভাগ করে নিতেন, কিন্তু এই বিষাক্ত পরিবেশের কারণে তিনি আর কোনো ব্যক্তিগত পোস্ট করবেন না।

ইমন সিদ্ধান্ত নিয়েছেন যে, তিনি এখন থেকে সোশ্যাল মিডিয়া থেকে নিজেকে গুটিয়ে নেবেন। তবে তাঁর কাজের খবরাখবর বা গান সংক্রান্ত পোস্টগুলো যথারীতি চলবে। শিল্পীদের ব্যক্তিগত জীবন নিয়ে এই ধরনের নোংরা ট্রোলিংয়ের (Cyber Bullying) বিরুদ্ধে ফের সরব হয়েছে সংস্কৃতি জগৎ।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *