সল্টলেকের সেক্টর ফাইভে অবস্থিত ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ম্যানেজমেন্ট (IEM) এবং ইউনিভার্সিটি অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ম্যানেজমেন্ট (UEM)-এর উদ্যোগে শনিবার শুরু হল আন্তর্জাতিক টেকনো-ম্যানেজমেন্ট উৎসব ‘Innovación 2026’। আইইএম ম্যানেজমেন্ট হাউসে আয়োজিত এই দুই দিনের উৎসব চলবে ১৫ মার্চ পর্যন্ত।
আয়োজকদের দাবি, এ বছর দেশের বিভিন্ন প্রান্তের পাশাপাশি আমেরিকা, ব্রিটেন, অস্ট্রেলিয়া ও কানাডা থেকেও ছাত্রছাত্রী, গবেষক ও একাধিক স্টার্টআপ অংশ নিয়েছে। আইআইটি ও এনআইটি-সহ বিভিন্ন শীর্ষ শিক্ষাপ্রতিষ্ঠানের পড়ুয়ারাও এই উৎসবে যোগ দিয়েছেন।
আরও পড়ুন:
উৎসবে ৩৫টিরও বেশি প্রতিযোগিতা, প্রায় ১৫০টি টেক প্রোজেক্ট এবং ১০০-রও বেশি রিসার্চ পোস্টার প্রদর্শিত হচ্ছে। কৃত্রিম বুদ্ধিমত্তা, রোবোটিক্স, ডেটা সায়েন্স, এমবেডেড সিস্টেম, পুনর্নবিকরণ শক্তি এবং টেকসই প্রযুক্তির মতো বিভিন্ন ক্ষেত্রের উদ্ভাবনকে তুলে ধরা হয়েছে।
এই অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ৩৬ ঘণ্টার ‘হ্যাকাথন’। যেখানে বিভিন্ন দল একনাগাড়ে কাজ করে বাস্তব সমস্যার সমাধানে প্রযুক্তিনির্ভর নতুন মডেল তৈরি করছে। প্রদর্শিত প্রকল্পগুলির মধ্যে রয়েছে আইইএম-এর ছাত্রদের তৈরি লেভেল–২ এআই নির্ভর স্বয়ংক্রিয় গাড়ি, সমুদ্রের জলকে পানযোগ্য জলে পরিণত করতে সক্ষম ওয়াটার ডেসালিনেশন ব্যবস্থা এবং স্বল্পমূল্যের বৈদ্যুতিক হুইলচেয়ার।
এ ছাড়াও প্রদর্শনীতে রয়েছে ‘থার্মা কমপ্রেস বেল্ট’ নামে একটি পরিধানযোগ্য চিকিৎসা সহায়ক যন্ত্র, এআর–ভিআর প্রযুক্তিনির্ভর গেম কন্ট্রোলার এবং ডিপ লার্নিং ভিত্তিক নজরদারি ব্যবস্থা ‘সেকুরা’। রোবোটিক্স বিভাগে ধ্বংসস্তূপের নীচে আটকে পড়া মানুষ শনাক্ত করতে সক্ষম থার্মাল সেন্সরযুক্ত উদ্ধারকারী রোবট এবং জরুরি চিকিৎসা সরঞ্জাম পৌঁছে দেওয়ার জন্য তৈরি ড্রোনও নজর কেড়েছে। সম্প্রতি India AI Affect Summit 2026-এর অন্তর্গত ইউভিএআই গ্লোবাল ইয়ুথ চ্যালেঞ্জে College of Engineering & Administration Kolkata-এর পড়ুয়ারা প্রথম ও দ্বিতীয় স্থান অধিকার করেছে বলেও আয়োজকদের তরফে জানানো হয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পদ্মশ্রী প্রাপক সঙ্গীতশিল্পী পণ্ডিত তরুণ ভট্টাচার্য, ইসরোর স্পেস অ্যাপ্লিকেশনস সেন্টারের বিজ্ঞানী ড. মৌমিতা দত্ত এবং ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ডস-এর ডিজিটাল স্ট্যান্ডার্ডস কো-অর্ডিনেশন কমিটির চেয়ারম্যান অনুপম আগরওয়াল।
ইউইএম কলকাতার উপাচার্য অধ্যাপক সত্যজিৎ চক্রবর্তী, আইইএম–ইউইএম গ্রুপের আইকিউএসি ডিরেক্টর অধ্যাপিকা ড. রাজশ্রী পাল, ‘ইনোভাসিওন ২০২৬’-এর আহ্বায়ক ও আইইএম-এর বেসিক সায়েন্স অ্যান্ড হিউম্যানিটিজ বিভাগের প্রধান অধ্যাপক ড. প্রবীর কুমার দাস। অনুষ্ঠানের সহ-আয়োজক ছিল Rotary Membership of Salt Lake Silicon Valley এবং Lions Golf equipment Worldwide-এর আইইএম শাখা।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
