উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ ভারতের খারাপ ফিল্ডিংয়ের সুযোগ নিয়ে ২২৮ রানে পৌঁছে গেল বাংলাদেশ দল। এদিন চ্যাম্পিয়ন্স ট্রফিতে নিজেদের প্রথম ম্যাচ খেলতে নেমে ভারতের বিরুদ্ধে একসময় ৩৫ রানে ৫ উইকেট হারিয়ে দিশেহারা হয়ে পড়েছিল বাংলাদেশের ইনিংস। সেই জায়গা থেকে শেষ ওভার পর্যন্ত ব্যাট করে দল পৌছে যায় ২২৮ রানে। বাংলাদেশের তোহিদ হৃদয় এবং জাকের আলির ১৪৪ রানের জুটি এদিন রক্ষা করে বাংলাদেশের ব্যাটিং বিপর্যয়কে। এদিন শতরান করেন হৃদয়। ভারতের হয়ে ৫ টি উইকেট নেন মহম্মদ শামি। অপরদিকে ভারতের হয়ে ওপেন করতে ইতিমধ্যেই মাঠে নেমে পড়েছেন রোহিত এবং গিল।
