I-Pac Case | ‘মুখ্যমন্ত্রীর তদন্তে জড়িয়ে পড়া অনভিপ্রেত’, আই-প্যাক মামলায় মমতা বন্দ্যোপাধ্যায়ের হস্তক্ষেপ নিয়ে মন্তব্য সুপ্রিম কোর্টের

I-Pac Case | ‘মুখ্যমন্ত্রীর তদন্তে জড়িয়ে পড়া অনভিপ্রেত’, আই-প্যাক মামলায় মমতা বন্দ্যোপাধ্যায়ের হস্তক্ষেপ নিয়ে মন্তব্য সুপ্রিম কোর্টের

শিক্ষা
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: ইডির তদন্তে (I-PAC Case) কোনও মুখ্যমন্ত্রীর (CM Mamata Banerjee) জড়িয়ে পড়া একেবারেই অস্বস্তিকর এবং অনভিপ্রেত বলে মন্তব্য করল সুপ্রিম কোর্ট (Supreme Court docket)। বুধবার, দেশের শীর্ষ আদালত স্পষ্ট ভাষায় জানায়, এই পরিস্থিতি একেবারেই প্রত্যাশিত নয়। বিচারপতি মিশ্র প্রশ্ন তোলেন, যদি কোনও মুখ্যমন্ত্রী সরাসরি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার তদন্ত প্রক্রিয়ায় হস্তক্ষেপ করেন, তা হলে ইডির (ED) ভূমিকা কী হবে? তিনি আরও সতর্ক করে দেন, যদি এক রাজ্যের মুখ্যমন্ত্রী এভাবে তদন্তে জড়িয়ে পড়েন, তা হলে ভবিষ্যতে অন্য রাজ্যের মুখ্যমন্ত্রীরাও এই পথ অনুসরণ করতে পারেন। এর ফলে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে বলে গভীর উদ্বেগ প্রকাশ করেন তিনি।

এই মন্তব্য ঘিরে তৃণমূল কংগ্রেসের রাজনৈতিক পরামর্শদাতা সংস্থা আই-প্যাকের দপ্তরে ইডির অভিযানের সময় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হস্তক্ষেপের অভিযোগকে কেন্দ্র করে তৈরি হওয়া বিতর্ক আবার মাথা চাড়া দিয়েছে। এই ঘটনায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি) পশ্চিমবঙ্গ সরকারের বিরুদ্ধে রিট পিটিশন দায়ের করেছে। বুধবার সুপ্রিম কোর্টে সেই মামলার শুনানি শুরু হয়েছে।

রাজ্যের আইনজীবী দেশের শীর্ষ আদালতে বলেন, এনফোর্সমেন্ট ডিরেক্টরেট সরাসরি সংবিধানের ২২৬ বা ৩২ নম্বর অনুচ্ছেদের অধীনে মামলা করতে পারে না। তিনি জানান, এই ক্ষেত্রে সংবিধান অনুযায়ী কেন্দ্র সরকার নির্ধারিত পদ্ধতিতে এগোতে পারে। পাশাপাশি, বিষয়টি সংবিধানের ১৪৫ নম্বর অনুচ্ছেদ অনুযায়ী বিচার ও বিবেচনার দাবি রাখে বলেও তিনি মত প্রকাশ করেন।

কেন্দ্র সরকারের মামলা করার অধিকার নিয়ে কোনও প্রশ্ন নেই বলে জানিয়ে রাজ্যের আইনজীবী বলেন, এই ক্ষেত্রে মূল বিষয়টি প্রথমে বিচার করা হবে এবং তার পরে গৌণ প্রশ্নগুলো আসবে। তিনি স্পষ্ট করে দেন, আবেদন অবশ্যই কেন্দ্র সরকারের পক্ষ থেকেই হতে হবে; সিআইডি, এনসিবি বা অন্য কোনও পৃথক দপ্তর আলাদাভাবে মামলা করতে পারে না। মামলার শুনানি দুপুরের পরে আবার শুরু হবে। আই-প্যাকের দপ্তরে ইডির অভিযানের সময় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হস্তক্ষেপের অভিযোগ ঘিরে বিতর্কের বিচার সুপ্রিম কোর্টে কী মোড় নেয়, এখন সেটাই দেখার।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *