Humayun Kabir | ‘ওয়াই প্লাস’ নিরাপত্তা পেলেন হুমায়ুন কবীর! হাইকোর্টের নির্দেশ কার্যকর করল স্বরাষ্ট্র মন্ত্রক

Humayun Kabir | ‘ওয়াই প্লাস’ নিরাপত্তা পেলেন হুমায়ুন কবীর! হাইকোর্টের নির্দেশ কার্যকর করল স্বরাষ্ট্র মন্ত্রক

আন্তর্জাতিক INTERNATIONAL
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: লাগাতার প্রাণহানির হুমকি এবং নিরাপত্তার অভাব বোধ করায় অবশেষে কেন্দ্রীয় নিরাপত্তা পেলেন ভরতপুরের বিধায়ক (Bharatpur MLA) তথা ‘আমজনতা উন্নয়ন পার্টি’র চেয়ারম্যান হুমায়ুন কবীর (Humayun Kabir)। হাইকোর্টের নির্দেশে বুধবার তাঁর জন্য ‘ওয়াই প্লাস’ (Y Plus Safety) ক্যাটাগরির নিরাপত্তা সুনিশ্চিত করেছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। ইতিমধ্যেই ১২ জন সিআইএসএফ (CISF) জওয়ানের একটি বিশেষ দল বিধায়কের বাসভবনে পৌঁছে নিরাপত্তার দায়িত্বভার গ্রহণ করেছেন।

তৃণমূল কংগ্রেস থেকে বহিষ্কৃত হওয়ার পর থেকেই রাজনৈতিক মহলে বিতর্ক তাড়া করে বেরিয়েছে হুমায়ুন কবীরকে। নিজের নতুন দল গঠনের কথা ঘোষণার পর রাজ্যের বিভিন্ন প্রান্তে বিক্ষোভের মুখে পড়তে হয় তাঁকে। বিধায়কের দাবি ছিল, তাঁকে ক্রমাগত খুনের হুমকি দেওয়া হচ্ছে। এমনকি ব্যক্তিগতভাবে বাউন্সার রেখেও তিনি স্বস্তি পাননি। সেই বাউন্সাররা আদতে ভিনরাজ্যের না হয়ে বাংলার বাসিন্দা জানাজানি হওয়ায় তাঁদের সরিয়ে দেন তিনি। শেষমেশ প্রাণের ঝুঁকি নিয়ে আদালতের দ্বারস্থ হলে হাইকোর্ট তাঁকে কেন্দ্রীয় নিরাপত্তা দেওয়ার নির্দেশ দেয়।

নিরাপত্তার পাশাপাশি রাজনৈতিক ক্ষেত্রেও বড় সাফল্য পেয়েছেন হুমায়ুন। নির্বাচন কমিশন তাঁর নবগঠিত দল ‘আমজনতা উন্নয়ন পার্টি’-র রেজিস্ট্রেশন মঞ্জুর করেছে। নিয়ম অনুযায়ী, এখন সংবাদপত্রে বিজ্ঞাপন দিয়ে জনসমক্ষে দলের নাম প্রকাশ করা হবে। সেখানে কোনও আপত্তি না উঠলে কমিশন চূড়ান্ত স্বীকৃতি প্রদান করবে এবং তারপরই প্রতীকের জন্য আবেদন করতে পারবেন তিনি।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, নির্বাচনের আগে কেন্দ্রীয় নিরাপত্তা এবং দলের রেজিস্ট্রেশন— এই দুই ঘটনায় ভরতপুরের এই বিতর্কিত নেতার রাজনৈতিক ওজন ও লড়াইয়ের ক্ষমতা আরও কয়েক গুণ বাড়িয়ে দিল।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *