Humaira Asghar Ali | প্রতিরক্ষা দপ্তরের আবাসন থেকে পাক অভিনেত্রীর দেহ উদ্ধার, মৃত্যুর কারণ নিয়ে ধোঁয়াশা

Humaira Asghar Ali | প্রতিরক্ষা দপ্তরের আবাসন থেকে পাক অভিনেত্রীর দেহ উদ্ধার, মৃত্যুর কারণ নিয়ে ধোঁয়াশা

আন্তর্জাতিক INTERNATIONAL
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: পাক মডেল-অভিনেত্রী হুমাইরা আসগর আলি (Humaira Asghar Ali)-র পচাগলা দেহ উদ্ধার হল। প্রতিরক্ষা দপ্তরের আবাসন থেকে উদ্ধার হয়েছে তাঁর দেহ।

৩২ বছরের হুমাইরা ওই ফ্ল্যাটে ভাড়া থাকতেন। প্রাথমিক তদন্তে পুলিশের (Police) অনুমান, অন্তত দু’ সপ্তাহ আগে অভিনেত্রীর মৃত্যু হয়েছে। ভাড়া বকেয়া থাকায় অবিলম্বে হুমাইরাকে ওই সরকারি আবাসনের ফ্ল্যাট ছেড়ে দিতে বলা হয়েছিল। অভিনেত্রীর তরফে কোনও প্রতিক্রিয়া পাননি ফ্ল্যাটের মালিক। এরপরই আদালতের দ্বারস্থ হন তিনি। ফ্ল্যাটের দরজা ভিতর থেকে বন্ধ ছিল। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দেহ উদ্ধার করে। মৃত্যুর কারণ নিয়ে এখনও ধোঁয়াশা রয়েছে। ইতিমধ্যে দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। তদন্তে নেমেছে ফরেন্সিক দলও। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *